ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Farming business idea: এই ফসলে আপনার উপার্জন হবে আড়াই লক্ষ টাকা পর্যন্ত, ১৫০০০ টাকা কুইন্টালে বিক্রি হয় এই ফসল, জানুন কিভাবে করবেন চাষ

যে কয়টি ফসল ভারতে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো সেলারি বা যাকে সহজ ভাষায় বলে জোয়ান। বিভিন্ন খাবারে মসলা হিসেবে এই জিনিসটির ব্যবহার হয় এবং এই মসলার বেশ কিছু ঔষধি গুন রয়েছে যার কারণে জোয়ান বেশ জনপ্রিয় ভারতে। প্রত্যেকদিন ভারতীয় খাবারে এই জিনিসটির ব্যবহার হয়ে থাকে। কলেরা থেকে শুরু করে বদহজমের মতো বিভিন্ন সমস্যা মোকাবেলার জন্য ব্যবহার করা যেতে পারে এই জোয়ান। গলা ব্যথা কানের ব্যথা চর্মরোগ হাঁপানি ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা যেতে পারে এই জোয়ান গাছ। যদি আপনি এই জোয়ান চাষ করেন তাহলে আপনি মোটা অংকের টাকা আয় করতে পারেন। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে প্রাচীনকাল থেকেই এই জোয়ানের আয়ুর্বেদে একটা আলাদা স্থান রয়েছে এবং প্রাচীনকাল থেকেই ঔষধে ব্যবহার করা হতো এই জোয়ান।

সেলারি আগে আমেরিকা মিশর ইরান আফগানিস্তানে চাষ করা হলেও বর্তমানে ভারতে বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে সেলারি। মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ রাজস্থান উত্তরপ্রদেশ তামিলনাড়ু বিহার অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশে মূলত সেলারি চাষ হয়ে থাকে। রাজস্থানের চিতোরগড় এবং ঝালুড়া জেলায় প্রচুর পরিমাণে সেলারি চাষ হয়ে থাকে। এছাড়াও ভিলোয়ারা, বুন্দি এবং বাসোয়াড়া জেলাকে সেলারি উৎপাদনের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে বিচার করা হয়।

সেলারি চাষ করার জন্য ভালো নিষ্কাশন সহ উর্বর মাটি প্রয়োজন হয়। এই জিনিসটি অবশ্যই দোআঁশ মাটিতে চাষ করা উচিত। জমির পিএইচ মান ৬.৫ থেকে ৮ এর মধ্যে হওয়া উচিত। রবি মৌসুমে অর্থাৎ শীতের মৌসুমে জোয়ান চাষ করা উচিত। জোয়ান গাছের জন্য অতিরিক্ত তাপ খুব একটা ভালো নয় এবং এই গাছ চাষের জন্য সেচের পরিমাণ খুব কম। তাই রবি মৌসুমে এই গাছ সাধারণত চাষ করা হয়ে থাকে। বপনের সঠিক সময় হল আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং ৩০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় এই গাছ খুব ভালোভাবে তৈরি হতে পারে।

সেলারির জাত অনুসারে প্রতি একরে গড়ে ১০ কুইন্টাল পর্যন্ত আপনি উৎপাদন পেয়ে যেতে পারবেন। এই গাছের বাজার মূল্য ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত এই মুহূর্তে। এর সাহায্যে আপনি এক একর জমিতে সেলারি ফলন করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026