ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ১ টাকা খরচ করে লাভ হয়ে যাবে ১০ টাকা, জানুন কী করবেন

ওল খেলে সাধারণত মানুষের গলা চুলকায় এবং এই কারণে অনেকেই ওল খেতে চান না। তবে নতুন জাতের কাভুর ওল কিন্তু মাখন এর মত খুবই সুস্বাদু এবং এতে কিন্তু গলা চুলকায় না। এই ওল আপনি চাষ করবেন কিভাবে জানেন? সঠিক পদ্ধতিতে এই ধরনের ওল চাষ করতে পারলে কিন্তু ভালো টাকা রোজগার করা সম্ভব। একটা নির্দিষ্ট সময়ে আপনি এই ওল চাষ করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কৃষি বিশেষজ্ঞ রাধিকারঞ্জন দেবভুতির থেকে, কিভাবে আপনারা এই ওল চাষ করে প্রচুর টাকা রোজগার করতে পারবেন। এক টাকা খরচা করলেই কিন্তু এই ওল চাষ করলে দশ টাকা লাভ করতে পারবেন আপনি। সঠিক পদ্ধতিতে এই ওল চাষ করলে যতটা লাগাবেন, তার মোটামুটি দশ গুণ ফলন আপনি পেয়ে যাবেন। এছাড়াও এই ওল চাষ করলে কিন্তু ১৩ থেকে ১৪ গুন পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে।

উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এই ওল গাছের জন্য খুবই প্রয়োজন। সেই জন্য খরিফ মরশুমে এই ওল চাষ করা হয়। ভালো সেচের ব্যবস্থা থাকলে ফাল্গুন এবং চৈত্র মাসে কিন্তু এই ওল চাষ করা সম্ভব। বলতে গেলে এই সময়ে এই গাছ লাগানো সবথেকে ভালো। কারণ আগেভাগে ফসল ওঠে বলে বাজারে দাম পাওয়া যায়। সারাদিন রোদ পায় আর জল দাঁড়ায় না এমন জমি কিন্তু ওল চাষের জন্য আদর্শ। এরকম জমি আপনাকে বেছে নিতে হবে। এছাড়াও চাষ এবং মই দিয়ে জমির মাটি ঝুরঝুর এবং সমতল করে নিতে হবে। এরপর আগাছা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনাকে। এরপর কাজ হবে বীজ বপন করার।

বীজ বপন হয়ে গেলে কয়েকদিন পর রোদে ওল গরম করে নিলে অঙ্কুরোদগম ভালো হয়। কেজি খানেকের মতো বীজকন্ধ পেলে খুব ভালো হয়। না হলে ৫০০ গ্রাম থেকে এক কেজির মত অংশ সমেত টুকরো টুকরো করে কেটে বসাতে হবে আপনাকে। বসানোর আগে অবশ্য শোধন করা দরকার। বীজ লাগানোর পরে দেড় মাস পর আপনাকে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড দিতে হবে। ওর ফসলের রোগ পোকার আক্রমণ খুব একটা বেশি নেই। সেই কারণে গোড়া পচার কোন সমস্যা থাকে না। বর্ষার সময় ধসা বা পচার উপদ্রব হলে সবার আগে আপনাকে জমির জল নিকাশি ব্যবস্থার দিকে নজর দিতে হবে। পাঁচ ছয় মাস পরে যখন পাতা হলুদ হয়ে যাবে তখন আপনি ওল তুলতে পারবেন। ৭ থেকে ৮ কুইন্টাল ওল লাগিয়ে কিন্তু আপনি ১৫০ থেকে ১৭০ কুইন্টাল মত ফলন পেতে পারেন। তাই বলতে গেলে ওল চাষ অনেকটাই লটারির মত।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026