নিউজ

১ জানুয়ারি থেকে বাধ্যতামূলক হতে চলেছে ফাসট্যাগ

কলকাতা: চলতি বছরেই শুরু হওয়ার কথা ছিল ফাসট্যাগ ব্যবহারের। কিন্তু টেকনিক্যাল কিছু কারণবশত এখনও পর্যন্ত দেশের অন্যান্য শহরের মতো কলকাতায় ফাসট্যাগ শুরু হয়নি। কিন্তু ২০২১-এর ১ জানুয়ারি থেকেই শহরের প্রত্যেকটি টোল প্লাজায় ফাসট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। দেশের ৮০% টোল প্লাজাতেই ফাসট্যাগের সুবিধা রয়েছে। ডিসেম্বরের মধ্যে যা ১০০ শতাংশ করার চেষ্টায় রয়েছে কেন্দ্র সরকার। যা ন্যাশনাল ইলেকট্রনিক টোল কালেকশন লেন হিসেবে থাকবে।

২০১৭ সালের ১ ডিসেম্বরের আগে কেনা সমস্ত পুরনো গাড়িতেই ফাসট্যাগ বাধ্যতামূলক করার একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়কমন্ত্রক। একই সঙ্গে তৃতীয়পক্ষের গাড়ি বিমার ক্ষেত্রেও ফাসট্যাগ বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছিল ওই খসড়া বিজ্ঞপ্তিতে। শনিবার সেই মর্মেই বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশিকা জারি করেছে মন্ত্রক।

ফাসট্যাগ কেনার জন্য দরকার পড়বে ড্রাইভিং লাইসেন্সের একটি ফটোকপি এবং গাড়ির সার্টিফিকেট, মালিকের পাসপোর্ট সাইজ ছবি। সেই সঙ্গে ফটো আইডি হিসাবে আধার কার্ড এবং পাসপোর্ট বা প্যান কার্ড জমা করতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026