Jahnvi Kapoor: শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের বেডরুম রহস্য ফাঁস, জানালেন বাবা বনি কাপুর

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের বাবা বনি কাপুরের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

মাসখানেক আগে ‘দ্যা কাপিল শর্মা শো’তে নিজেদের ছবি ‘মিলি’র প্রচারে এসেছিলেন বনি কাপুর ও জাহ্নবী কাপুর। সেখানেই কথায় কথায় পরিচালক সকলের সামনে নিজের মেয়ের বেডরুম রহস্য ফাঁস করেন। খুব স্বাভাবিকভাবেই যার সূত্র ধরে সকলের সামনে বেশ কিছুটা অপ্রস্তুতিতে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী নিজেও। এই মুহূর্তে সেই প্রসঙ্গই আবারো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে একাংশের মাঝে। হাসছে, নেটনাগরিকদের একাংশও।

ছবির প্রচারে এসে বনি কাপুরের কথা শুনে হাসিতে ফেটে পড়েছিলেন উপস্থিত সকলেই। তিনি জানিয়েছেন, জাহ্নবী কাপুর খুবই অগোছালো একটি মানুষ। তার ঘরের সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এমনকি দাঁত ব্রাশ করে টুথপেস্টের ছিপিও আটকাননা তিনি। সেই কাজটিও তাকে করে দিতে হয়। এমনকি তিনি এও বলেছেন, তার ভাগ্য ভালো অন্তত বাথরুমে ফ্যাসটা নিজে করেন তিনি। আর বনি কাপুরের এই কথা শুনে বাবা বলে চিৎকার করে ওঠেন অভিনেত্রী। আর সেইসময় সকলের সামনে কিছুটা হলেও অপ্রস্তুতির মধ্যে পড়ে গিয়েছিলেন জাহ্নবী কাপুর, সেকথা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তার মুখের ভাব ভঙ্গিতেই অপ্রস্তুতির ছাপ স্পষ্ট ছিল। তাদের এই খুনসুটির সম্পর্ক দেখে হাসিতে ফেটে পড়েন সকলেই। হাসতে থাকেন জাহ্নবীর পাশাপাশি বনি কাপুরও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026