নিউজ

প্রতিবন্ধী ছেলে মাস্ক না পরায় শ্বাসরোধ করে খুন করলেন বাবা

কলকাতা : মাস্ক পরেননি ছেলে, তার জেরে ছেলেকে শ্বাসরোধ করে খুন করলেন বাবা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোলকাতার শ্যামপুকুর থানা এলাকায়। এরপর বাবা নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বংশীধর মল্লিক, বয়স ৭৮ – এর ওই ব্যক্তি শনিবার মাস্ক পরা নিয়ে জন্ম থেকে বিশেষভাবে সক্ষম ছেলের (৪৬) সঙ্গে বচসা ও কথা কাটাকাটি হয়। ওই বচসার জেরে বৃদ্ধ বাবা নিজের রাগ সামলাতে না পেরে ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন। তার স্ত্রী ১৪ বছর ধরে শয্যাশায়ী ও বাকশক্তি হারিয়েছেন তার ফলে পাড়া প্রতিবেশীদের ডাকতেও পারেননি।

এরপরে পাড়া প্রতিবেশীরা জানতে পেরে বৃদ্ধ বংশীধর মল্লিককে থানায় যেতে বললে, তিনি শ্যামপুকুর থানায় এসে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। এমন ঘটনায় রীতিমতো হতভম্ব পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় ওই বৃদ্ধকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026