দেশ

৮ দিনে পাড়ি দিয়েছিলেন ১২০০ কিমি, হৃদরোগে মারা গেলেন বিহারের ‘সাইকেল গার্ল’-এর পিতা

গত বছরের মার্চ মাস থেকে গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। গতবছর গোটা দেশজুড়ে বাধ্য হয়ে লকডাউন ঘোষণা করতে হয়েছিল সংক্রমণ ঠেকানোর জন্য। সেই সময় বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার পথ অতিক্রম করা। তারই মধ্যে সোশ্যাল মিডিয়া তথা জাতীয় মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বিহারের “সাইকেল গার্ল” ওরফে জ্যোতি। যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া দুনিয়ায় বিচরণ করেন তারা অবশ্যই সাইকেল গার্লকে খুব ভালোভাবেই চেনেন। গতবছর লকডাউনে জ্যোতি তার বাবাকে সাইকেলে চড়িয়ে গুরগাঁও থেকে বিহার অব্দি ১২০০ কিলোমিটার পথ অতিক্রম করেন।

আসলে লকডাউন এর সময় গুরগাঁওতে জ্যোতি এবং তার বাবা যে ভাড়া বাড়িতে থাকতো সেখানে তাদের থাকার সংস্থান বন্ধ হয়ে যায়। অন্যদিকে বিহারে গ্রামের বাড়িতে ফেরার জন্য কোন ট্রেন বা বাস পায়নি তারা। আর বেশি খরচ করে ফেরার মত তাদের কাছে অর্থসংস্থান ছিল না। তাই বাধ্য হয়ে জ্যোতি তার অসুস্থ বাবাকে সাইকেলে চড়িয়ে ১২০০ কিলোমিটার পথ মাত্র ৮ দিনে অতিক্রম করে। কিন্তু গত বছরের পর ফের আজ খবরের শিরোনামে আসছেন বিহারের সাইকেল গার্ল। আসলে, জ্যোতির বাবা মোহান পাসোয়ান আজ সকালে হৃদরোগজনিত সমস্যায় মারা গিয়েছেন।

গতবছর জ্যোতির সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছিল আপামর দেশবাসী। সেই সাথে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বড় বড় নেতা, আমলা ও ব্যবসায়ী। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প জ্যোতির সাহসিকতার জন্য প্রশংসা জানায়। এমনকি সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া তাকে ট্রায়ালের সুযোগ দিলেও জ্যোতি তা প্রত্যাখ্যান করে পড়াশোনার জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026