বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। বলিউড ভাইজানের জনপ্রিয়তার কোনো সীমা নেই। এমনকি ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, ঠিক তেমনই মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সকল ভাইজান ফ্যানেদের মোটামুটি একটাই প্রশ্ন থাকে যে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তাদের প্রিয় তারকা।
৫৬ বছরের গন্ডিতে পা রেখেছেন বলিউড সুপারস্টার সাল্লু ভাই। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। কিন্তু সম্প্রতি এমনই খবর সামনে এসেছে যা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলেই। স্বভাবতই সেই বিষয় নিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে তুমুল চর্চা। আসলে কিছুদিন আগে সেলিম খান নিজের পুত্রের ব্যাচেলার থাকার বিষয় নিয়ে মুখ খুলেছেন।
সালমান খানের বয়স বর্তমানে ৫৬ বছর। কিন্তু এখনও পর্যন্ত সালমান খান বিয়ে করেননি। সম্প্রতি সালমান খানের বাবা সেলিম খান তার ছেলে সালমানকে ব্যাচেলর হওয়ার বিষয়ে একটি বড় বক্তব্য দিয়েছেন যা শুনে অবাক সকলেই। যেখানে সেলিম খান বলেছিলেন যে আমার ছেলে সালমান খানের মধ্যে এমন একটি ঘাটতি রয়েছে যার কারণে তিনি সারা জীবন ব্যাচেলর থাকবেন। কিন্তু কেন এমন বললেন তিনি? কি এমন ঘাটতি রয়েছে সাল্লু ভাইয়ের মধ্যে?
আসলে ব্যাপারটা তেমন কিছু নয়। সেলিম খান জানিয়েছেন যে এখনো অব্দি তার পুত্র সালমান খান কারোর প্রেমে পড়েননি। তাই বিয়ে করার কোন প্রশ্নই ওঠে না। এতদিন এইজন্যই বলিউড ভাইজান ব্যাচেলার রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…