বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর অসাধারণ সুন্দর অভিনয় এবং মিষ্টি এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে লাখ লাখ ভারতবাসীর। তিনি একদিকে যেমন গোটা চলচ্চিত্র ক্যারিয়ারে প্রচুর সম্মান অর্জন করেছেন, ঠিক অন্যদিকে তাঁর অর্থ বা সম্পত্তির কোনো কমতি নেই। এই অভিনেত্রী ভারতীয় দর্শকদের একাধিক সুপার ডুপার হিট হিন্দি ছবি উপহার দিয়েছেন। তবে সম্প্রতি এমনই এক খবর সামনে এসেছে যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। সোনাক্ষীর জীবনের এমন ব্যক্তিগত বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই খবর যে সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা নিজের সম্পত্তি থেকে বেদখল করেছেন সোনাক্ষীকে। অর্থাৎ, শত্রুঘ্ন সিনহার সম্পত্তি বা টাকা পয়সার ওপর কোনো অধিকার থাকবে না মেয়ের। আপনি ভাবতে পারেন এও আবার হয় নাকি। তবে এমনটাই হয়েছে। কিছুদিন আগে বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা জনপ্রিয় শো কপিল শর্মা কমেডি শোতে গিয়েছিলেন। সেখানেই তিনি অন ক্যামেরা এক বিবৃতিতে বলেন, তিনি তাঁর সম্পত্তির কোনো অংশ তাঁর মেয়ে সোনাক্ষী সিনহাকে দেবেন না। সব সম্পত্তি পাবেন শত্রুঘ্ন সিনহার দুই ছেলে। এই বক্তব্য সামনে আসার পর তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়। জানিয়ে রাখা ভাল, এই বিবৃতির সময় শোতে উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা নিজেও।
অভিনেত্রী পরে নিজেই জানিয়েছিলেন যে বাবা শত্রুঘ্ন সিনহা যেমন তাকে সম্পত্তি থেকে বেদখল করেছেন, ঠিক তেমনভাবেই তিনি তার বিয়ে হতে দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে অভিনেত্রী সোনাক্ষি সিনহা এমন এক পদক্ষেপ নিয়েছেন যা অবাক করে দিয়েছে সকলকে। জানা যাচ্ছে, তিনি নাকি গোপনে বাগদান পর্ব সেরে নিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই সেই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। কার সাথে বাগদান সারলেন তিনি, জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জানা গিয়েছে, শত্রুঘ্ন সিনহা মেয়ে সোনাক্ষীকে সম্পত্তি থেকে বেদখল করার পর হঠাৎ করেই চুপিসারে বাগদান করে নিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে মনে হচ্ছে অভিনেত্রীর বাগদান পর্ব শেষ হয়ে গিয়েছে। স্বভাবতই এই বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে। ভাইরাল হওয়া ছবি অনুসারে মনে করা হচ্ছে ইকবাল জহির নামক এক ব্যক্তির সাথে বাগদান সেরেছেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ার এমন খবর সম্বন্ধে এখনও মুখ খোলেননি অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
Taylor Frankie Paul’s upcoming season of The Bachelorette is facing intense scrutiny after news broke…
Shemar Moore is keeping fans in the loop about his highly anticipated spinoff series, S.W.A.T.…
Rebecca Gayheart is honoring her late husband, actor Eric Dane, with a heartfelt tribute one…
Hilary Duff is embracing her role as the playful parent with a stomach-turning twist. The…
The National Academy of Television Arts & Sciences (NATAS) has unveiled significant changes to the…
A disturbing video of influencer Taylor Frankie Paul attacking Dakota Mortensen during a 2023 altercation…