বিনোদন

Rachana Banerjee : পিতৃহারা হলেন ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা ব্যনার্জি! বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী

ফের টলিপাড়ায় দুঃসংবাদ। পুজোর আগে পিতৃহারা হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত সোমবার সোমবার অভিনেত্রীর রচনা ব্যনার্জির জীবনেও ঝড় নেমে আসে। সকালের শুরুতে ভাবতে পারেননি তিনি পিতৃহারা হবেন।সোমবার বেলা বাড়তেই প্রয়াত হন অভিনেত্রীর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪।

সূত্রের খবর অনুযায়ী, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর বাবা। রবিবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিনেত্রীর বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা।। অভিনেত্রীর কাছে তাঁর বাবা ছিলেন বন্ধুসম। জীবনের দর্শন আর মানুষের মতো মানুষ হতে শিখেছিলেন তাঁর বাবার কাছ থেকেই। কীভাবে জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয়, তা পুরোটাই বাবা তাঁকে হাতে ধরে শিখিয়েছেন রচনাকে। সিনেমাজগতের সঙ্গে হয়তো রবীন্দ্রনাথ বাবু সরাসরি যুক্ত ছিলেননা তবে রচনার কাছে তাঁর বাবা বড় স্টারের থেকে কম ছিলেন না। অভিনেত্রী নিজের জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন নিজের বাবার সাথে দক্ষিণ কলকাতার গোলপার্ক অঞ্চলের ‘মেঘমল্লার’ নামে এক বহুতলে। সোমবারই বাবার শেষকৃত্য সম্পন্ন করেছেন।

একদিজে সিনেমা অভিনয় করেছেন পাশাপাশি টিভি সঞ্চালনায় দারুণ জনপ্রিয় রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘দিদি নাম্বার ওয়ানে’র টিআরপি থাকে বরাবর। টানা ১০ বছর ধরে এই শো সঞ্চালনা করছেন সকলের প্রিয় দিদি। এই শোয়ে আসা সমস্ত প্রতিযোগীদের সঙ্গে সুখ দুঃখের গল্প ভাগ করে নেন অভিনেত্রী। রচনার হাসিখুশি স্বভাবের জন্যই দর্শকদের কাছে দরুণ জনপ্রিয় অভিনেত্রী। তারকা হয়েও কীভাবে মাটির মানুষ হয়ে থাকতে হয়, কিভাবে মানুষের মনে জায়গা করতে হয় তিনি জানেন। আর এই শিক্ষা পেয়েছেন তাঁর বাবার কাছ থেকেই। সেই বাবাকে হারিয়েই শোকস্তব্ধ আজ রচনা বন্দ্যোপাধ্যায়। 

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026