বিনোদন

Fatima Sana Shaikh: আমির খানের জামাই নুপুরের সঙ্গে নাচলেন ফাতিমা সানা শেখ, ভাইরাল সেই নাচের ছবি

‘দঙ্গল’ ছবির মাধ্যমেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি পেয়েছেন ফাতিমা সানা শেখ। ছবিতে আমির খানের মেয়ে হিসেবেই দেখা গিয়েছিল তাকে। এই ছবিতে অভিনয় করার পর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা কাজ আসতে থাকে তার কাছে। নিঃসন্দেহে তিনি একজন দক্ষ অভিনেত্রী। মাঝে আমির খানের সাথেও নাম জড়িয়েছিল তার। তবে সেই গুঞ্জন রীতিমতো উড়িয়ে দিয়েছেন এই দুই তারকাই।

তবে এবার আমির কন্যার এনগেজমেন্টে দেখা মিলল তার। গোটা অনুষ্ঠানে চুটিয়ে মজা করেছেন তিনি। সম্প্রতি নুপুর ও ইরার এনগেজমেন্টে কাটানো একাধিক অদেখা ঝলক নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেছেন অভিনেত্রী। এদিন নুপুর ও ইরার সাথেও একাধিক ছবি তুলেছেন তিনি। নেচেছেনও চুটিয়ে। বলাই বাহুল্য, এদিন সকলের মাঝে থেকেও নজর কেড়েছেন অভিনেত্রী। এনগেজমেন্টে অভিনেত্রীকে খোলা চুলে, হালকা মেকাপে অফহোয়াইট প্লাজো ও ব্যাকলেস স্টাইলিশ টপে দেখা গিয়েছে। মানানসই জুতোর পাশাপাশি পরেছিলেন মানানসই অলংকারও। তার শেয়ার করে নেওয়া ছবিতেই সেই ঝলক মিলবে। আপাতত সেই সূত্র ধরেই মিডিয়ার চর্চার আলোয় ফাতিমা সানা শেখ।

আগেই নিজের দীর্ঘদিনের প্রেমিক নুপুর শিখরের সাথে নিজের এনগেজমেন্টের কথা জানিয়েছিলেন ইরা। তবে এবার গত শুক্রবার, ১৮’ই নভেম্বর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই আংটি বদল করলেন তারা। তাদের চোখে মুখে একে অপরকে পাওয়ার উচ্ছ্বাস ছিল স্পষ্ট। আংটি বদল শেষেই সকলের সামনে একে অপরকে চুম্বন করতেও দেখা গিয়েছিল তাদের। উল্লেখ্য, এদিন হালকা মেকাপে লাল রঙের অফশোল্ডার লং গাউনে ছিলেন ইরা। অন্যদিকে নুপুর সাদা শার্ট ও কালো ব্লেজারে ছিলেন।

সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের প্রায়ই একসাথে দেখা মেলে। থেকে থেকেই একে অপরের প্রতি ভালোবাসা জাহির করেন তারা। এক বছর আগে নিজেদের সম্পর্কের কথা অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন সকলকে। কয়েকদিন আগে দু’বছরের মাথায় ছবি শেয়ার করে একে অপরের প্রতি ভালোবাসাও জাহির করেছিলেন তারা। বলাই বাহুল্য, খুব শীঘ্রই সাতপাকেও ঘুরবেন এই জুটি।

ইরার বাবা-মা আমির খান ও রিনা দত্তের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতার দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও’ও। এছাড়াও ইমরান খানের পাশাপাশি দেখা মিলেছে আশুতোষ গোয়ারিকরেরও। এই মুহূর্তে মিডিয়ার পাতায় আমির কন্যার এনগেজমেন্টের একাধিক ঝলক ভাইরাল রয়েছে। আপাতত সেই সূত্র ধরেই চর্চা তুঙ্গে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026