ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

FD-র সুদের হার বৃদ্ধি করল AXIS BANK, এবারে দারুন লাভ হবে গ্রাহকদের

সম্প্রতি ফিক্স ডিপোজিটের সুদের হারে পরিবর্তন করেছে ভারতের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক। বর্তমানে ভারতীয়দের কাছে টাকা জমানোর একটি অন্যতম রাস্তা হল ফিক্স ডিপোজিট। সাধারণত যারা বয়স্ক মানুষ আছেন তারা ফিক্স ডিপোজিটের সুদ ব্যবহার করে নিজেদের খরচ খরচা চালিয়ে থাকেন। বিনিয়োগকারীদের খুব সহজে নিশ্চিত রিটার্ন দিতে পারে এই ধরনের ফিক্স ডিপোজিট একাউন্ট। আর এবারে এই ফিক্স ডিপোজিটের সুদের হার বৃদ্ধি করল অ্যাক্সিস ব্যাঙ্ক।

এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্স ডিপোজিটের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.২০ শতাংশ সুদের হার অফার করছে এই ব্যাংক। ব্যাংক একাউন্ট সর্বোচ্চ আপনাকে ফিক্স ডিপোজিট এর বিনিয়োগের উপরে ৭.২০ শতাংশ সুদের হার দিচ্ছে। ১৭ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে যারা অ্যাক্সিস ব্যাংকে বিনিয়োগ করেন, তাদের অনেকটাই লাভ হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এখন কত দিনের একাউন্টে কত শতাংশ সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক।

১. ৭ দিন থেকে ২৯ দিনের ফিক্স ডিপোজিট এর ওপরে ৩.৫০ শতাংশ সুদের হার অফার করছে এই ব্যাংক।

২. ৩০ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিট এর উপরে ৩.৫০ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে।

৩. ৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদে পাচ্ছেন ৪ শতাংশ সুদ

৪. ৬১ দিন থেকে ৯০ দিনের মেয়াদের উপরে পাওয়া যাচ্ছে ৪.৫০ শতাংশ সুদ।

৫. ৩ মাস থেকে ৬ মাসের মধ্যে মেয়াদের ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাচ্ছে ৪.৭৫ শতাংশ সুদ।

৬. ৬ মাস থেকে ৯ মাসের মেয়াদের ফিক্স ডিপোজিট এর উপরে রয়েছে ৫.৭৫ শতাংশ সুদ।

৭. ৯ মাস থেকে ১ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে রয়েছে ৬ শতাংশ সুদ।

৮. ১ বছর ৫ দিন থেকে ১৩ মাসের ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাচ্ছে ৬.৮০ শতাংশ সুদ।

৯. ১৩ মাস থেকে ১৬ মাসের ফিক্স ডিপোজিট এর উপরে রয়েছে ৭.১০ শতাংশ সুদ।

১০. ১৬ মাস থেকে ১৭ মাসের ফিক্স ডিপোজিট এর উপরে ৭.২০ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে।

১১. ১৭ মাস থেকে ২ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে থাকছে ৭.১০ শতাংশ সুদ।

১২. ২ বছর থেকে ৩০ মাসের ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাচ্ছে ৭.০৫ শতাংশ হারে সুদ।

১৩. ৩০ মাস থেকে ৩ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে রয়েছে ৭.০০ শতাংশ হারে সুদ।

১৪. ৩ বছর থেকে ৫ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে দেওয়া হচ্ছে ৭% সুদ।

১৫. ৫ বছর থেকে ১০ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে পাওয়া যাচ্ছে ৭.০০ শতাংশ হারে সুদ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026