ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Fd rates: দোল উৎসবের আগে এই ফাইন্যান্স কোম্পানি তাদের গ্রাহকদের দিচ্ছে দারুন সুদের হার, জেনে নিন নতুন সুবিধা

দোল উৎসব এর আগে ভারতের অন্যতম বড় নন ব্যাংকিং ফাইনান্স কর্পোরেশন কোম্পানি বাজাজ ফাইন্যান্স তাদের বিনিয়োগকারীদের জন্য একটি দারুন খবর নিয়ে এসেছে। দেশের প্রথম সারির এনবিএফসি কোম্পানিটি তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে। বাজাজ ফাইন্যান্সের ঘোষণা অনুযায়ী, তারা এবার থেকে তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এবার থেকে এই এনবিএফসি কোম্পানির গ্রাহকরা ০.৩৫ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন তাদের ফিক্স ডিপোজিট এর উপরে। গতকাল অর্থাৎ ৪ মার্চ থেকে এই নতুন ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে।

বাজাজ ফাইন্যান্সের ঘোষণা অনুযায়ী, সুদের হার বৃদ্ধির ফলে সব থেকে বেশি সুবিধা পেতে শুনেছেন ভারতের বয়স্ক নাগরিকরা। যদি তারা ৪৪ মাস পর্যন্ত ১৫ হাজার টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেন তাহলে তারা সর্বাধিক ৮.২০ শতাংশ সুদ পেতে পারেন। অন্যদিকে যারা সাধারন নাগরিক তাদের জন্য ৭.৯৫ শতাংশ সুদ দিচ্ছে বাজাজ ফাইন্যান্স। যারা ৩৩ মাস পর্যন্ত ফিক্সড ডিপোজিট গ্রহণ করছেন তাদের জন্য ৭.৭০ শতাংশ থেকে সুদের হার বৃদ্ধি করে ৭.৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৮ শতাংশ সুদ।

বাজাজ ফাইন্যান্স লিমিটেড এর কার্যকরী উপাধ্যক্ষ শচীন সিক্কা এই নতুন সুদের হার সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, যারা এবার থেকে বাজাজ ফাইন্যান্স এর সঙ্গে যুক্ত হয়ে মেয়াদি আমানত তৈরি করবেন তাদেরকে আরো বেশি সুবিধা দেবে এই কোম্পানি। যেহেতু সব দিকেই মূল্যবৃদ্ধি চরম মাত্রায় , তাই যারা এই অ্যাকাউন্ট করবেন তাদের জন্য বেশ কিছুটা সুবিধা হতে চলেছে। কম অর্থের ফিক্সড ডিপোজিট থেকেই এই সুবিধা আপনি পেতে পারবেন। সবাই এই ফিক্স ডিপোজিটের মাধ্যমে আয় করার সুযোগ পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026