ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Fd Rates: রিজার্ভ ব্যাংক রেপো রেট না বাড়ালেও এই ৪টি ব্যাংক বাড়িয়েছে তাদের সুদের হার, জেনে নিন সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট পরিবর্তন না করলেও, অনেক ব্যাঙ্ক তাদের ঋণের সুদের হার এবং স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির কারণে এফডিতে বিনিয়োগের প্রতি বিনিয়োগকারীদের প্রবণতাও বাড়ছে একইসাথে। মে মাসে সুদের হার বাড়িয়েছে চারটি ব্যাংক, এরপর সুদের হার বেড়েছে ৯.৬০ শতাংশ।

Kotak Mahindra Bank FD রেট

Kotak Mahindra Bank ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ৷ সংশোধিত সুদের হার ১১ মে ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে। Kotak Mahindra ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ২.৭৫% থেকে ৭.২০% পর্যন্ত সুদের হার অফার করছে। যেখানে, প্রবীণ নাগরিকদের জন্য ৩.২৫% থেকে ৭.৭০% পর্যন্ত সুদের হার দেওয়া হয়েছে। ১৮০ দিনের মেয়াদে ব্যাঙ্ক সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫০% থেকে ৭% করেছে এই ব্যাংকটি। যেখানে, ৩৬৪ দিনের মেয়াদের FD-তে ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধির সাথে, সুদের হার ৭% থেকে ৭.১০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

DCB Bank FD রেট

DCB Bank ২ কোটি টাকার কম আমানতের জন্য FD সুদের হার সংশোধন করেছে৷ ডিসিবি ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, নতুন রেটগুলি ৮ মে ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে। সংশোধনীর পর, নিয়মিত গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুদের হার হয়েছে ৮ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

Suryoday Small Finance Bank FD রেট

Suryoday Small Finance Bank ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। ১ থেকে ৫ বছরের মেয়াদে সুদের হার ৪৯ থেকে ১৬০ বেসিস পয়েন্ট সংশোধন করা হয়েছে। নতুন সুদের হার ৫ মে ২০২৩ থেকে কার্যকর হবে৷ সংশোধনের পর ব্যাংকটি সাধারণ জনগণকে ৪.০০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে। যেখানে প্রবীণ নাগরিকদের ৪.৫০ শতাংশ থেকে ৯.৬০ শতাংশ সুদের হার দেওয়া হয়েছে।

Unity Small finance bank

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক ২ মে ২০২৩ থেকে স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে। এখন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ১০০১ দিনের মেয়াদের FD-এ ৯.৫০% সর্বোচ্চ FD সুদ দিচ্ছে। ব্যাঙ্ক এই মেয়াদের FD-তে সাধারণ নাগরিকদের ৯% পর্যন্ত সুদের হার দিচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026