নেকড়ে বাঘের সামনে প্রবল লড়াইয়ে জিততে মরিয়া সাধারণ কুকুর, ভাইরাল ভিডিও

কুকুরের সঙ্গে একটি নেকড়ে বাঘের যুদ্ধে কুকুর কি কখনো জিততে পারে? সহজেই অনেকেই বলবেন, না। কিন্তু, সবসময় সব কথা যে সত্যি হবে সেটাও হয়না। কুকুর যদি ভালোভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখে, তাহলে কুকুরও নেকড়ে বাঘের সঙ্গে লড়াইয়ে জিততে পারে। আপাতদৃষ্টিতে এই বিষয়টা খুবই অস্বাভাবিক লাগলেও, এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি নেকড়ে বাঘের সঙ্গে লড়াইয়ে একটি কুকুর জিতে গেছে।

এই ভিডিওটিতে প্রথমে দেখা যাচ্ছে, একটি কুকুর রাস্তার পাশে শুয়ে আছে এবং হঠাৎ করেই তার ওপর আক্রমণ করে বসে একটি নেকড়ে বাঘ। কিন্তু এই আক্রমণে ভয় না পেয়ে গিয়ে, কুকুরটি তার সঙ্গে দুর্দান্ত লড়াই করে এবং সে তার সঙ্গে লড়াই করে। সেই নেকড়ে বাঘের উপরে বারবার চিৎকার করে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে সরতে বাধ্য করে ওই কুকুর। কুকুরটি নিজের জমি কোনোভাবেই ছাড়তে রাজি না। ফলে এতটা আক্রমণের সম্মুখীন হয়ে শেষে ওই নেকড়েটিকে জঙ্গলে চলে যেতেই হয়।

টুইটারে একজন আইএএস অফিসার, আওয়ানিশ শরণ এই ভিডিওটি আপলোড করেছেন। তিনি জানিয়েছেন এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল একটি ন্যাশনাল পার্ক অথবা একটি ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুয়ারিতে। ইতিমধ্যেই এই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে গেছে এবং অনেকেই এই ভিডিওটি শেয়ার করেছেন। অনেকেই এই ভিডিও দেখে বেশ উদ্বুদ্ধ। তবে অনেকে আবার ওই অফিসারের কথার সাথে সহমত পোষণ করছেন না। অনেকে মানছেন না, যে এই ভিডিওটি একটি জঙ্গলে অথবা একটি ন্যাশনাল পার্কে শ্যুট করা হয়েছে। তাদের দাবি একটি সাধারণ জায়গায় এই ভিডিওটি শ্যুট করা হয়েছে।

তবে যাই হোক, জঙ্গলে শ্যুট করা হোক আর না হোক, এই ভিডিওটি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে ভালো মতোই। তবে অনেকে আবার এই বিষয়টা মানতে রাজি নন। যেখানে একদল মানুষ বলছেন, কুকুরটির বীরত্ব দেখার মত এবং তার থেকে অনেক কিছু শেখা যায়, সেখানেই অনেকে বলছেন, যদি নেকড়ে বাঘটি সত্যিই ক্ষুধার্ত থাকতো, তাহলে এটি আরো বেশি ভয়ানক হতো। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি আরো একবার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026