ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : শুরু হয়ে গেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। আর দুর্গাপুজো মানেই দেদার ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। এই কদিন কোনোরকম চিন্তাভাবনা না করেই দেদার খাওয়াদাওয়া করে বাঙালি। আর এই প্রচুর খাওয়াদাওয়ার সাথে সাথেই জমবে মেদ। মেদ জমা নিয়ে সকলেরই চিন্তা থাকে কমবেশি। কিন্তু কিছু সাধারণ নিয়ম মানলেই পুজোয় যতই খাওয়াদাওয়া করুন, কোনো সমস্যাই হবে না। দেখে নিন কি করবেন, আর কি করবেন না-
১. সান ফ্লাওয়ার বা অলিভ অয়েল দিয়ে ভাজা খাবার খান যা স্বাভাবিক ভাবে উদ্ভিজ তেল। কঠিন হাইড্রোজেনেটেড তেল এড়িয়ে চলুন অন্যান্য দিনের মতোই।
২. লুচি, কষা মাংস, বিরিয়ানি এসব তো পুজোর সময় প্রতিদিনই চলবে। কিন্তু চেষ্টা করুন এইসব খাবার গুলো দুপুরে খেতে। এইসব খাবার দুপুরে খেলে হজম করার জন্য অনেকটা সময় পাবে শরীর। এইসব বেশি তেলমশলা যুক্ত খাবার রাতে খেলে শরীর অনেক কম সময় পায় হজম করার। ফলে সকালে শরীর থাকে ভার।
৩. যাই খাবেন পরিমিত হারে খান, বেশি খেলেই কিন্তু বিপদ। টক দই খুব ভালো হজমে সাহায্য করে, তাই খাওয়ার পর পারলে টকদই খান। রায়তা করে বা টক দই দিয়ে ফ্রুট সালাড খান খাওয়ার সময়।
৪. প্রতিদিন জল খান প্রচুর। ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই জল নিয়ে বেরোন।
৫. পুজো বলে শরীরচর্চা বাদ দেবো! এটি মোটেই করবেন না। যেমন শরীরচর্চা করেন অন্যসময় তেমনই শরীরচর্চা চালু রাখুন এই সময়েও। বেশি রাতে ঘুমালে সকালে উঠে শরীরচর্চা করার এনার্জি পাবেন না, তাই বিকেলে করুন শরীরচর্চা। এইসব নিয়ম গুলো মেনে পুজোর আনন্দ উপভোগ করুন, মেদও জমবে না, এদিকে পুজোতে খাওয়াদাওয়াও হবে পুরোদমে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…