নিউজ

হু হু করে নামছে পারদ, আজ থেকে শুরু রাজ্যের শীতের আমেজ, নিম্নচাপের কারণে হবে বৃষ্টিও

যারা শীত পছন্দ করেন তাদের জন্য এবার দারুন খবর। আজ শনিবার থেকে এই রাজ্যে পারদ পতনের শুরু হয়ে গিয়েছে এবং রবিবার থেকে কলকাতাবাসী শীতের আমেজ অনুভব করতে পারবেন। অর্থাৎ বলতে গেলে সপ্তাহের শেষ দিকটা শীতের আমেজে কাটবে কলকাতাবাসীর। এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে সময় আর বেশি দেরি নেই। আলমারি থেকে সময় হয়ে গিয়েছে হালকা চাদর এবং সোয়েটার নামানোর। শীতের পরশ মেখে সপ্তাহান্তে ঘুরে আসতে পারেন কোন বিনোদন পার্ক অথবা বিরলা প্ল্যানেটোরিয়াম থেকে।

হালকা শীতের ছোট্ট স্পেল পশ্চিমের বিভিন্ন জেলাতে পড়বে। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া বেশ কিছু জেলাতে দ্রুত নামতে শুরু করবে পারদ। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু জেলায়। রবিবার থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে কলকাতার পারদ এবং আগামী টানা চার পাঁচ দিন কুড়ি ডিগ্রীর নিচে থাকবে কলকাতা তাপমাত্রা। মাসে দু-এক দিন আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে কলকাতায়, তবে বেলা বাড়লে এই আমেজ উধাও হবে। আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা কুয়াশার আবহাওয়া ছিল। রবিবার পরিষ্কার থাকবে আকাশ ফলের রাতের তাপমাত্রা আজকের থেকেও থাকবে কম।

আজ কাল থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতে না যেতেই উত্তর-পশ্চিমের শীতল এবং শুষ্ক আবহাওয়া রাজ্যে প্রবেশ করেছে। বিহার এবং ঝাড়খণ্ডের দিকের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে জেলাগুলিতে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামবে। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তর দিনাজপুর এবং মালদহের কিছু অঞ্চলে শীতের একটা আমেজ থাকতে পারে।

আজ সকালে বেশ কিছু জেলায় তাপমাত্রা এবং জলীয় বাষ্পের কারণে কুয়াশা এবং শিশিরের দেখা মিলেছে। উত্তর পশ্চিমের হাওয়াতে তাপমাত্রা কমতে শুরু করবে আজ থেকেই। কোথাও ২ ডিগ্রী সেলসিয়াস আবার কোথাও ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে, রাজ্যের বিভিন্ন জায়গায়। অন্যদিকে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। ১৬ নভেম্বর বুধবার এই নিম্নচাপ হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে। ফলে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026