নিউজ

ফাঁসির কথা ভেবে আতঙ্কে খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছে নির্ভয়া কাণ্ডে অপরাধীরা

নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চার অপরাধী ফাঁসিতে ঝোলার আগে তীব্র হতাশায় ভুগছে। এমনটাই জানা গেছে তিহার জেল কর্তৃপক্ষের তরফ থেকে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে গত দুদিন থেকেই খাওয়াদাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে চার অভিযুক্ত অক্ষয়, মুকেশ, বিনয় শর্মা ও পবন গুপ্ত। যাতে তারা জেলের মধ্যেই কিছু না করে বসে তার জন্য জেল কর্তৃপক্ষ ওই চারজনের সাথে সর্বদা ৩-৪ জন জেলকর্মী মোতায়েন করে রেখেছে। এছাড়া সিসিটিভিতেও সর্বদা নজর রাখা হচ্ছে তাদের উপর।

সূত্রের খবর, তিহার জেল কর্তৃপক্ষ ফাঁসির জায়গা পরিদর্শন করে দেখেছেন, জানা যাচ্ছে তারা পুরো ব্যবস্থা ঘুরে দেখে খুবই সন্তুষ্ট। গতকাল ভিডিও এর মাধ্যমে বিচারপতির সামনে চার অভিযুক্তকে পেশ করা হয়। চার অভিযুক্তের ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে জেলের তরফে। এর মধ্যে আজ অপরাধী নাকি এও জানিয়েছে তার ভালো ঘুম হচ্ছেনা। তার দিকে বিশেষ ভাবে খেয়াল রাখছে জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : এনকাউন্টারে মৃত চারজনই তরুণী চিকিৎসকের ধর্ষণকারী, ডিএনএ পরীক্ষায় মিলল প্রমাণ

এদিকে নির্ভয়ার মা জানিয়েছেন, তিনি চান তার মেয়ের মৃত্যুবার্ষিকী ১৬ তারিখের আগেই ফাঁসি হোক অভিযুক্তদের। সুপ্রীম কোর্ট মৃত্যুদণ্ড দেওয়ার পরও এখনো কেনো তাদের ফাঁসি দেওয়া হলো না, এই প্রশ্নও তুলেছেন তিনি। আগামী ১৭ তারিখ সুপ্রীম কোর্টে এক অপরাধীর শুনানি আছে, সুপ্রীম কোর্ট কি রায় দেয় তার উপর নির্ভর করে ১৮ তারিখ চারজনের মৃত্যুদণ্ডের উপর শুনানি হবে দিল্লি পাতিয়ালা হাউস কোর্টে। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026