জীবনযাপন

বিয়ের পরও একা লাগছে? রইলো সমস্যা থেকে মুক্তির উপায়

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বিয়ে একটি সামাজিক বন্ধন। বিয়ের বন্ধনে আমরা জীবনে চলার পথে নতুন সঙ্গী পাই। যার সঙ্গে ভালোবাসা আবেগ জড়িয়ে থাকে। অনেক বকবক যে মন দিয়ে শুনতে পছন্দ করেন। যার সাথে সব কথা ভাগ করে নেওয়া যায়। যার প্রতি থাকে অগাধ বিশ্বাস।

তবে বিয়ের সব গল্পই কি এরকম হয়? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও অনেক সময় একাকীত্ব থেকে যায় অনেকের মধ্যেই। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় ।

বিশেষজ্ঞদের মতে প্রতিনিয়ত যদি কোন মানুষ বিয়ের পরে একাকীত্ব অনুভব করে থাকেন তবে তা থেকে ডিপ্রেশনের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। যার ফলে সম্পর্কের ভবিষ্যৎ সম্বন্ধে জটিলতা সৃষ্টি হয়।

খুব ঘনঘন যদি আপনার একাকীত্ব অনুভূত হয়ে থাকে তবে এই সমস্যার ওপর আপনার নজর দেওয়া প্রয়োজন–

নিজেকে সময় দিন —
আমরা জানি যে অতিরিক্ত কোন কিছুই আমাদের পক্ষে ভালো নয় । তাই কারোর প্রতি মানসিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে না পড়াই ভালো ।সব ক্ষেত্রে আপনার সঙ্গী নির্ভরশীল প্ল্যান না করে নিজে প্ল্যান তৈরি করতে শিখুন ।তার জন্য দরকার পড়লে বন্ধুবান্ধব বা ফ্যামিলিকে নিয়ে সময় কাটান ।শপিং করা বা সিনেমা দেখা নিজে করতে শিখুন। দেখবেন ভালো লাগবে।

ইগো দূরে রাখা–
ইগো এমন এক জিনিস যা মানুষকে সকলের থেকে আলাদা করে দেয় ।সুতরাং সম্পর্কের মাঝে ইগো আসতে দেওয়া চলবে না ।আপনার সঙ্গীর সাথে সরাসরি কথা বলুন ।কোনো ঝামেলা হয়ে থাকলে তা খোলামেলা আলোচনার মাধ্যমে দূর করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ ।

একসঙ্গে সময় কাটান–
অনেক সময় কাজের চাপের কারণে দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সাথে অনেক বেশি সময় কাটানো হয়ে ওঠে না ।ফলে একাকিত্বের সৃষ্টি হয় ।সুতরাং কাজের ফাঁকে একটু সময় বের করে সঙ্গীর সাথে কিছুটা সময় কাটানো দরকার।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026