শেষ ডিসেম্বরে বঙ্গবাসী সেভাবে শীত উপভোগ না করতে পারলেও, জানুয়ারির এক্কেবারে প্রথম দিন থেকে গোটা বঙ্গবাসী এই কনকনে ঠান্ডায় বেশ কাঁপতে শুরু করেছে । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছেন, এখানেই শেষ নয় তাপমাত্রার পারদ রাজ্যে আরো অনেকটাই নামতে পারে, রাজ্যের কিছু জেলাতে শৈত্যপ্রবাহ হতে পারে । পৌষের শীতে একেবারে জমে যেতে পারে বাংলার মানুষ।
তবে এর মাঝে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাঁধা হয়েছে।, বর্তমান সময়ে সেই পরিস্থিতি কেটে গিয়ে ফের বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে আবারও নাকি এই রাজ্যে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। যার কারণে ফের আরও একবার হু হু করে চড়তে পারে তাপমাত্রার পারদ।
আজকের দিনে তিলোত্তমাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত মেঘলা এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে আগামী দিন দুয়েকে রাতের দিকে তাপমাত্রার পারদ আরো ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে অর্থাৎ এই জানুয়ারী মাসে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। এখন উপযুক্ত সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে মা কাকিমার রোদ পোহানোর আর সেইসঙ্গে সকল পরিবারের সাথ্ব পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, বন্ধুদের সাথে চড়ুই ভাতির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…