নিউজ

Train Cancelled: একাধিক ট্রেন বাতিল, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন

ভারতীয় রেল (Indian Railways) সবসময়ই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবা উন্নত করার চেষ্টা করে। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে বা দেশের বিভিন্ন জায়গায় যেতে অধিকাংশ মানুষেরই প্রথম ভরসা রেল। মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে টিকিটের দাম থাকায় বিভিন্ন শ্রেণির মানুষ ট্রেন সফরের উপরেই চোখ বন্ধ করে ভরসা করে থাকেন। আর তাই রেল পরিষেবা যাতে আরো ভালো করা যায় তার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে রেল মন্ত্রক।

এই কাজে কোথাও পরিষেবা ব্যাহত হলে তাও আগেভাগে জানিয়ে দেওয়া হয় রেলওয়ের তরফে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে রঙিয়া ডিভিশনের বরপেটা রোড পাঠশালা সেকশনে ডাবল লাইন চালু করার কাজ চলছে। এর জন্য বরপেটা রোড, সরুপেটা এবং পাঠশালা স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং ইন্টারলকিং কাজের জন্য কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

১৯ মে থেকে ৪ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬০২ গুয়াহাটি ধুবড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২০ মে থেকে ২ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৭৫৩ আলিপুরদুয়ার জংশন গুয়াহাটি সিফুং এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২০ মে থেকে ৩ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৭৫৪ গুয়াহাটি আলিপুরদুয়ার জংশন সিফুং এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২০ মে থেকে ৫ জুন রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬০১ ধুবড়ি গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

বাতিল হয়েছে ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৭৬৯ আলিপুরদুয়ার জংশন লামডিং ইন্টারসিটি এক্সপ্রেস। ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৭৭০ লামডিং আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২০ মে থেকে ২ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬৫৮ কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল এবং ৩১ মে তারিখে রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬৩০ শিলঘাট টাউন তাম্বারাম এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে ৬০ মিনিট দেরিতে রওনা হবে। ২৮ মে তারিখে রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬৪৮ গুয়াহাটি লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, ৩ জুন তারিখে রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ০৫৮০২ গুয়াহাটি নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর ১৫৯৩০ নিউ তিনসুকিয়া তাম্বারাম এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে ৯০ মিনিট দেরিতে রওনা হবে।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026