ইউএস ওপেনে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের ম্যাচ দেখা স্বপ্নই থেকে গেলো। বুধবার কোয়ার্টার ফাইনালে গ্রিগোর দিমিত্রভের (Grigor Dimitrov) কাছে ৬-৩, ৪-৬,৬-৩, ৪-৬, ২-৬ হেরে ইউএস ওপেন ২০১৯ থেকে ছিটকে গেলেন টেনিস তারকা রজার ফেডেরার (Roger Federer)। অপরদিকে শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য কোয়ার্টার ফাইনালে দিয়েগো স্কোয়ার্টজম্যানের (Diego Schwartzman) মুখোমুখি হবেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কিন্তু ইউএস ওপেন থেকে রজার ফেডেরারের ছিটকে যাওয়ার ফলে দর্শকেরা আর ‘ফেদাল’ ম্যাচ দেখতে পাবেন না। উল্লেখ্য, এর আগে ইউএস ওপেনে কখনও মুখোমুখি হননি ২০ টি গ্র্যান্ড স্ল্যাম বিজেতা রজার ফেডেরার ও ১৮ টি গ্র্যান্ড স্ল্যাম বিজেতা রাফায়েল নাদাল। এইবারও এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো টেনিস ফ্যানদের জন্য।
কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে টেনিস বিশ্বের ৭৮ তম খেলোয়াড়, বুলগেরিয়ার গ্রিগোর দিমিত্রভ উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। শুক্রবার সেমিফাইনালে গ্রিগোর দিমিত্রভের মুখোমুখি হবেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ, যিনি নিজের ক্যারিয়েরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…