সারা বিশ্বেই ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। কোভিড ১৯-এর দাপটে লকডাউন চলছে ভারতে। এরই মধ্যে পরিকাঠামো গড়ে তুলে করোনার বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এসেছে দেশ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গড়ে লড়াই করে চলেছেন দেশকে বাঁচাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে লড়াই করে চলেছেন নিরন্তর।
পরিকাঠামো গড়ে তোলা থেকে রাজ্যের বিভিন্ন জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক, একেবারে সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এই লড়াইকে আরও মজবুত করতে মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করলেন তিনি। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ করে দান করেন এদিন।
প্রসঙ্গত, বিধায়ক বা মুখ্যমন্ত্রীর ভাতা নেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসেবে পাওয়া পেনশন ভাতাও নেন না তিনি। তবু দেশের দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়া ভাতা ও প্রাক্তন সাংসদ হিসেবে পাওয়া পেনশন নেন না তিনি। তাঁর আয় হয় মূলত গান ও বই বিক্রির রয়্যালটি থেকে। সেখান থেকেই উনি এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি প্রধানমন্ত্রীর তৈরি করা ত্রাণ তহবিলেও দান করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…