কলকাতা বিমানবন্দর থেকে একর পর এক আকাশে উড়ল ভারতীয় বাযুসেনার যুদ্ধবিমান। আজ বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে যুদ্ধ পরিস্থিতির মহড়া চালানো হয়েছে। কলকাতার আকাশে এই যুদ্ধের মহড়া চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এতে দেখা গেছে, এক ভারতীয় যুদ্ধবিমান তাড়া করছে আর এক যুদ্ধবিমানকে। তাও আবার একেবারে ব্যস্ত সময়।
যেকোন পরিস্থিতিতে শত্রুদের মোকাবিলা কতটা করা সম্ভব, সেটা দেখতেই এই মহড়া চলে। বুধবারই কলকাতায় তিনটি যুদ্ধবিমান আনা হয়। তারপর এই বিমানগুলো আজ সকালে দমদম এয়ারপোর্ট থেকে ওড়ে।
এয়ার ফোর্সের ‘ইস্টার্ন এয়ার কমান্ড’ এই মহড়া চালাচ্ছে একাধিক অঞ্চলে বায়ুসেনার এক আধিকারিক জানান, প্রয়োজনে যাতে অসামরিক বিমানবন্দর সামরিক কাজে ব্যবহার করা যায়, তার জন্য মহড়া দিচ্ছে বায়ুসেনা।
এই রাজ্যের দু’টি বিমানবন্দর দমদম ও অন্ডালকে সামরিক কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে অরুণাচল প্রদেশ এর ডিমাপুর,পাসিহাট, মনিপুর এর ইম্ফল, অসম এর গুয়াহাটি বিমানবন্দরে এই মহড়া চালানো হচ্ছে। মূলত অত্যাধুনিক সুখোই-৩০ এমকেআই ও হক-১৩২ যুদ্ধিবমান এই মহড়ায় অংশগ্রহণ করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…