'এক দেশ, এক রেশন কার্ড' : রেশন ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন
পুরাতন রেশন কার্ড আপডেট করে তা নতুন ভাবে ডিজিটাল মাধ্যমে ভারতীয় নাগরিকদের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে কাজ চলছে বহুদিন ধরেই। এই ডিজিটাল রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, এই ডিজিটাল কার্ডের সাথে ভারতের নাগরিকদের খাদ্য সুরক্ষার ব্যবস্থাও জড়িত। তাই পুরাতন কার্ড বদলে ফেলে রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য ডিজিটাল কার্ডের ব্যবস্থা করেছে খাদ্য সুরক্ষা দপ্তর।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে সমস্ত উপভোক্তাদের রেশন কার্ড তৈরী, তথ্য সংযোজন ও সংশোধনের কাজ করতে আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দপ্তর।
নিজেদের রেশন ডিলার বা নিকটবর্তী রেশন দোকান গিয়ে প্রয়োজনীয় তথ্যের প্রমাণ দেখিয়ে সমস্ত কাজ করা যাবে বলে জানা গিয়েছে। এছাড়া খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ফর্ম পূরণ করা যাবে বলে খাদ্য সুরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…