ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th Pay Commission: অবশেষে দাবি পূরণ হলো সরকারি কর্মীদের, বাড়বে মহার্ঘ ভাতা, কবে থেকে কার্যকর হবে এই নিয়ম?

অবশেষে দাবি পূরণ হল উত্তরাখণ্ড রাজ্য সরকারের কর্মচারীদের। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি মত অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হলো সরকারের তরফ থেকে। দীর্ঘদিন ধরে এই ঘোষণার জন্যই অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং শেষ পর্যন্ত এই ঘোষণা করা হলো। নতুন বছরের রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। খুব শীঘ্রই মহার্ঘ ভাতা টাকা আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংক একাউন্টে।

উত্তরাখণ্ড রাজ্য সরকারের অর্থ দপ্তর জানিয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সময়ের কর্মচারী থেকে শুরু করে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সময়ের কর্মচারীরাও এই বর্ধিত মহার্ঘভতার সুবিধা পেতে চলেছেন। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী নয়, অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রেও এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে এবং এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে এতদিন ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন, সেখানেই এখন ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বর্ধিত হারে পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সঙ্গে এরিয়ার বা বকেয়া টাকা দেওয়া হবে বলে উত্তরাখণ্ডের অর্থ দপ্তর জানিয়েছে। আরো জানানো হয়েছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের এরিয়ার এর টাকা দেওয়া হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে প্রতি মাসের রাজ্য সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন বলে খবর। কিছুটা দেরিতে হলেও, ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির এই ঘোষণায় বেশ খুশি রাজ্য সরকারি কর্মচারীরা।

BharatBarta Desk

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026