সন্তান যাতে ন্যায়বিচার পায় সেজন্য প্রতিনিয়ত লড়েছেন মা, একাধিক বার ফাঁসি পিছিয়ে গেলেও হার মানেননি, আশা ছাড়েননি, অবশেষে ন্যয়বিচায় পাওয়ায় খুশি নির্ভয়ার মা। নির্ভয়াকে নৃশংস ধর্ষণ ও খুনের পর থেকে দীর্ঘ সাত বছর পর অপরাধীদের ফাঁসি কার্যকর হয় আজ, এবং তার পরে নির্ভয়ার মা আশা দেবী বলেন গত সাত বছর ধরে যারা তাদের পাশে থেকে সমর্থন করেছেন এবং দোষী দের ফাঁসি চেয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্ভয়ার সাথে সাথে দেশের মেয়েরা ন্যায়বিচার পেল।
নির্ভয়ার ন্যায়বিচার পাওয়ার জন্য আশা দেবী বিচারব্যবস্থাকে ও আইনজীবীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।সন্তানের উপর হওয়া অন্যায়ের জন্য অপরাধীদের শাস্তির অপেক্ষায় ছিলেন তিনি। আজ তিনি তৃপ্ত, তার কথায় গোটা দেশ আজ ন্যয়বিচার লাভ করল, জঘন্য সেই অপরাধ ছিল গোটা দেশের কাছে লজ্জা। এর আগেও বহুবার মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
আরও পড়ুন : অবশেষে শাস্তি পেল দোষীরা, ফাঁসি হল নির্ভয়ার অপরাধীদের
আজ ফাঁসির পূর্ব মূহুর্ত পর্যন্ত ওই চার অপরাধী চেষ্টা চালিয়ে যায় শেষরক্ষার, সূর্যোদয়ের পূর্বে তাদের মেডিক্যাল চেক-আপ হয়, জেল কতৃপক্ষ জানায় চারজন সুস্থ আছে,তার পর ঠিক ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যুদণ্ড দেওয়ার পর ৩০ মিনিট দেহ ঝুলিয়ে রাখা হয়। তিহাড়ের জেলের বাইরে ভোর থেকেই ছিল ভিড়, তবে ফাঁসি হওয়া পর্যন্ত লকডাউন করে রাখা হয়েছিল তিহাড় জেল চত্বর। ফাঁসির পর মানুষের উচ্ছ্বাস প্রকাশ পায় জেল চত্বরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…