নিউজ

সাংবাদিক বৈঠকে বিকেল ৪টেয় আর্থিক প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

গতকাল জাতির উদ্যেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। আজ সেই আর্থিক প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বিকেল চারটেয় সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। আজ সকালে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা।

মঙ্গলবার জাতির উদ্যেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি করোনা ভাইরাসের প্রভাবে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। ভারতকে আত্মনির্ভর হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, “সমস্ত আর্থিক প্যাকেজ একসাথে জুড়লে ২০ লক্ষ কোটি টাকা হবে, যা দেশের জিডিপির ১০ শতাংশ। এই আর্থিক প্যাকেজ ভারতকে আত্মনির্ভর হতে সাহায্য করবে।” প্রধানমন্ত্রী আশ্বাস দেন এই আর্থিক প্যাকেজে যেমন লাভবান হবে গরিব মানুষ তেমনই এর সুবিধা পাবেন মধ্যবিত্ত মানুষও। ছোট-মাঝারি শিল্প, কুটির শিল্প, কর্পোরেট জগৎ, মধ্যবিত্ত শ্রেণি সকলেই লাভবান হবেন এই আর্থিক প্যাকেজে।

এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এমনটাই গতকাল বলেছিলেন প্রধানমন্ত্রী। আজ সেই ঘোষণাই আজ করবেন অর্থমন্ত্রী। গত ২৬শে মার্চ প্রথম আর্থিক প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী। ১.৭০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ তখন ঘোষণা করা হয়। রিজার্ভ ব্যাংক গত ফেব্রুয়ারি থেকে বিভিন্ন দফায় ৭.৮ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে, অর্থাৎ দুটি প্যাকেজ মিলে মোট ৯.৫ লক্ষ কোটি টাকার প্যাকেজ। অবশিষ্ট ১১.৫ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ আজ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026