ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫ বছরে রেকর্ড পরিমাণে উদ্ধার জাল নোট, বন্ধ ২ হাজারের নোট ছাপা

এই বছর করণা ভাইরাসের কারণে অনেকটা সময় ছিল লকডাউন। আর এই কারণে তার সাথে সাথে বৃদ্ধি পেয়েছে জালনোটের দাপট। সংসদে জানানো হয়েছে, ২০২০ সালে প্রতিদিন গড়ে ২,০০০ এর বেশি জাল নোট ধরা পড়েছে। আর তাতেই বেশ চিন্তিত অর্থমন্ত্রক।আগের বছরের তুলনায় জাল নোটের পরিমাণ কিন্তু আরো বেড়েছে এই বছরে। আর তার ফলে এবারে অর্থমন্ত্রক বন্ধ করতে চলেছে ২,০০০ এর নোট ছাপানো।

বিগত ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিল করার ঘোষণা করেন। সেই সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, এর ফলে ভারতে জাল নোট বন্ধ হয়ে যাবে এবং কালো টাকা উদ্ধার হবে। কিন্তু, দুটোর মধ্যে কোনটাই ঠিক করে হয়নি। জাল নোটের পরিমাণ আগের থেকে বহুগুণে বেড়ে গিয়েছে। ৪ কি ৫ বছর পরে সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৮ এবং ২০১৯ সালে মোটামুটি ২.৬১ লক্ষ এবং ২.১৯ লক্ষ্য জাল নোট ধরা পড়েছিল। কিন্তু, ২০২০ তে এই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় ৮.৩৪ লক্ষ তে।

গত বছর জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছিল, যত পরিমাণ জাল নোট ধরা পড়েছে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে ২,০০০ টাকার নোট। ১,০০০ এবং ৫০০ টাকার পুরনো নোট বাতিল করে নতুন ২,০০০ টাকার নোট চালু করেছিল সরকার। তখন বলা হয়েছিল, এই নোটের জাল নোট বের করা মুশকিল হবে। কিন্তু তেমনটা হলো না, পুরনো নোটের থেকেও অনেক বেশি জাল নোট বেরিয়ে গেল নতুন নোটের।

আর এবারে নোট জাল হওয়া ঠেকাতে হয়তো বাজার থেকে তুলে নেওয়া হবে ২,০০০ টাকার গোলাপি নোট। এই নিয়ে অর্থমন্ত্রক জল্পনা উসকে দিয়েছে। গত দু’বছরে ২ হাজার টাকার নোট ছাপানোর কোন বরাত দেওয়া হয়নি। যখন নোট বাতিল করা হয়েছিল তখন ৩৫৪ কোটি ২,০০০ টাকার নোট ছাপানো হয়েছিল। এই সংখ্যাটা ২০২১ এ গিয়ে দাড়ায় মাত্র ২৪৯ কোটিতে। ফলে ঘরে বাইরে আবার চাপের মুখে অর্থমন্ত্রক।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026