ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আধার কার্ড হারিয়ে গেলে কিভাবে আবার নতুন করে পাবেন? জানুন সহজে পুরো পদ্ধতিটা

আজকের দিনে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর মধ্যে একটি হয়ে উঠেছে আধার কার্ড। আপনি যদি এই মুহূর্তে একটি ব্যাংক একাউন্ট খুলতে চান অথবা কোন সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনার আধার কার্ড থাকতেই হবে। আপনার যদি কোনভাবে আধার কার্ড নষ্ট হয়ে যায় অথবা আপনি হারিয়ে ফেলেন তাহলে আর চিন্তা করার দরকার নেই কারণ আধার প্রধান কারী সংস্থা ইউআইডিএআই এখন নতুন করে আধার কার্ড তৈরি করার সুবিধা দিচ্ছে ভারতের সকল মানুষকে। তবে আপনার যদি আধার হারিয়ে যায় এবং আপনার আধার নম্বর মনে না থাকে তাহলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে কিন্তু আপনার আধার নম্বর আপনি বের করতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি, আপনি যখন আধার কার্ড তৈরি করেন তখন আপনার আঙ্গুলের ছাপ এবং আইরিশ স্ক্যান করা হয়। এর সাথে সাথেই আপনার মোবাইল নম্বর এবং ইমেইল আইডি রেজিস্টার করে ফেলা হয়। এই পরিস্থিতিতে যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় তাহলে আপনি মোবাইল নম্বর অথবা জিমেইল আইডির মাধ্যমে আপনার নম্বর ট্রেস করতে পারেন। এছাড়া আপনি নতুন আধার কার্ড তৈরি করতে পারেন পুরনো আধার কার্ড বাতিল করে।

আপনি যদি আপনার আধার কার্ড আবার ডাউনলোড করতে চান তাহলে প্রথমে আপনাকে ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে কি আপনাকে আধার নম্বর না নথিভুক্তি নম্বর বেছে নিতে হবে। এরপর আপনাকে নাম ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বর এর মতো প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট লিখতে হবে। এরপরে আপনাকে পর্দায় দৃশ্যমান সুরক্ষা কোর টাইপ করতে হবে এবং তারপর আপনার মোবাইল নম্বরে one time password আসবে। সেই ওটিপি লগইন করে আপনি আপনার আধার নম্বর বের করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026