ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আমাদের প্রায় সকলেরই কিছু না কিছু বদঅভ্যাস রয়েছে। তার মধ্যে একটি হলো দাঁত দিয়ে নখ কাটা। এটি বিশেষত ছোটদের বেশি দেখা যায়। তবে বড়রাও এর তালিকা থেকে বাদ যায় না।
আমাদের নখের মধ্যে থাকে কিছু জীবাণু। যা আমরা দাঁত দিয়ে নখ কাটলে আমাদের শরীরে প্রবেশ করে। এর ফলে আমাদের শরীরে নানা রকম রোগ বাসা বাঁধতে পারে।
কোন রকম চিন্তা বা উৎকন্ঠার কারণে বড়দের কে দাঁত দিয়ে নখ খেতে দেখা যায়। তবে বিজ্ঞানীরা বলছেন এটি শুধু একটি বদঅভ্যাস নয়, এর মধ্যে ফুটে উঠেছে কিছু অদ্ভুত ব্যক্তিত্ব। দাঁত দিয়ে নখ কামড়ানো মানুষরা কিছু আলাদা বৈশিষ্ট্যের মধ্যে পড়েন।
বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অনিকোফাগিয়া।কলম চিবানো, নিজের চুল টানা এমন সব স্বভাবের মধ্যেও নখ খাওয়া কে রেখেছেন।
আমরা অনেক মানুষকে দেখেছি যারা খুব চিন্তায় আছেন বা উদ্বেগে আছেন তারা নিজের অজান্তেই নখ কামড়ায়। মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন যে, যারা এই দাঁত দিয়ে নখ কাটেন তারা বিশ্রাম নিতে পারেন না।তারা কোনো না কোনো কাজ করতেই থাকেন।কাজ করার গতি টাকে তারা ছাড়তে পারেন না।
নখ খাওয়া মানুষেরা কোনো কাজে মনোনিবেশ করতে পারেন না।শুধু যে চিন্তা বা উদ্বেগের কারণেই নখ খান তা নয়। অনেকে ভয় পেলে বা অনেকে আবার আনন্দ উচ্ছ্বাসে ও নখ খেয়ে থাকেন।আবার অনেকে একঘেয়েমি কাটানোই জন্যও নখ খেতে থাকেন।
তবে এই নখ খাওয়ার কারণ আর যাই হয়ে থাক না কেন এটা কিন্তু সর্বদায় বর্জনীয়। বিশেষজ্ঞদের একই মত।
সুতরাং যাদের এই নখ খাওয়ার মতো বদ অভ্যাস টি রয়েছে তারা গবেষকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তেই অভ্যাসটি ত্যাগ করুন।
সুস্থ থাকুন ও ভালো থাকুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…