ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : তোয়ালে, বিছানার চাদর, টুথব্রাশ এইসমস্ত নিত্য ব্যবহার্য জিনিস গুলি একটি নির্দিষ্ট সময় পরপর বদলানো উচিত। নিত্যপ্রয়োজনীয়, নিত্য ব্যবহার্য এইসব জিনিসগুলো থেকে হতে পারে বিভিন্ন অসুখ। কেননা বারবার ব্যবহারের পর এগুলো হয়ে পড়ে জীবাণুযুক্ত এবং ব্যবহারের অনুপযোগী। তাই জেনে রাখা উচিত কতদিন পরপর এগুলো পালটানো উচিত।
তোয়ালেঃ স্নান করার তোয়ালে মৃতকোষ শোষণ করে এবং শরীরের প্রাকৃতিক ব্যাকটেরিয়াগুলো শোষণ করে। স্যাঁতসেঁতে তোয়ালেতে এইসব ব্যাকটেরিয়া গুলো বৃদ্ধি পায়। দুই থেকে তিনবার ব্যবহারের পরই তোয়ালে পরিষ্কার করা প্রয়োজন।
বিছানার চাদরঃ মানুষের শরীরের মৃত কোষ, ব্যাকটেরিয়া, দেহের ময়লা এসব জমে থাকে চাদরে। এটি থেকে শরীরে অ্যালার্জি হতে পারে। এসব সমস্যা থেকে রেহাই পেতে প্রতি সপ্তাহে চাদর পরিষ্কার করা দরকার।
টুথব্রাশঃ টুথব্রাশে ১০ মিলিয়ন জীবানু থাকে। এর মধ্যে থাকে ব্যাকটেরিয়া এবং ফ্লু তৈরিকারী ভাইরাসও। এমনকি হেপাটাইটিস সি-র ভাইরাসও পাওয়া যায় টুথব্রাশের ভেতর। তাই একজনের ব্রাশ কখনোই আরেকজনের ব্যবহার করা উচিত নয়। চিকিৎসকদের মতে প্রতি ৩ মাস অন্তর টুথব্রাশ বদল করা উচিত। প্রতিবার ব্রাশ করার পর ব্রাশ ভালো করে পরিষ্কার করে শুকাতে হবে। ব্রাশ সংরক্ষণ করার জন্য ঢাকনাওয়ালা ক্যাবিনেট ব্যবহার করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…