জীবনযাপন

জেনে নিন ডাবের জল খাওয়ার কিছু স্বাস্থ্যকর দিক!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ডাবের জল শারীরিক সুস্থতার জন্য খুবই উপকারী একটি পানীয়। এটি শরীরে জল শূন্যতার অভাব পূরণ করে থাকে। ডাবের জলে রয়েছে অনেক পুষ্টিকর গুনাগুন যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে শুধু গরমকাল নয়, যদি সারা বছর নিয়ম করে ডাবের জল খাওয়া যায় তবে এটি আমাদের শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সাহায্য করে। জেনে নিন ডাবের জল খাওয়ার কিছু স্বাস্থ্যকর দিক-

প্রথমতঃ ডাবের জল বাড়তি ওজন কমাতে সাহায্য করে এতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সঠিক রাখে ও এর পাশাপাশি শরীরের মেটাবলিজম উন্নতিতে সাহায্য করে। হজম প্রক্রিয়া সঠিক থাকায় হজম না হওয়া খাবার চর্বি হিসেবে জমতে পারে না। যার ফলে বাড়তি ওজন বৃদ্ধি পায় না।

দ্বিতীয়তঃ ডাবের জলে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং ডায়াটারি ফাইবার ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। এছাড়া ডাবের জলে উপস্থিত ভিটামিন সি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। যার ফলে ব্লাড প্রেসারও নিয়ন্ত্রণে থাকে।

তৃতীয়তঃ ডাবের জল ত্বকে হওয়া বিভিন্ন সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ত্বকে হওয়া ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা কমাতে উপকারী।

চতুর্থতঃ ডাবের জলে রয়েছে ম্যাগনেসিয়াম যা ডিহাইড্রেশনের কারণে হওয়া মাথা যন্ত্রণা বা মাইগ্রেনর অ্যাটাক হওয়ার মতো সমস্যা সমাধান করে থাকে এবং স্ট্রেস দূর করতে এটি উপকারী। এছাড়াও ডাবের জলে থাকা অন্য একটি উপাদান ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে বিশেষ ভূমিকা রাখে।

পঞ্চমতঃ প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি কিডনি কার্যক্ষমতা ভালো রাখতে উপকারী ও এটি শরীর থেকে দূষিত বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে বের করে দিতে সক্ষম।

ষষ্ঠতঃ ডাবের জল হার্টের সুস্থতায় বিশেষ কার্যকরী। এটি শরীরের বাজে কোলেস্টেরল দূর করে হার্ট অ্যাটাকের প্রকোপ থেকে শরীরকে রক্ষা করে।

সপ্তমতঃ ডাবের জলে রয়েছে সাইটোকিনিস নামে একটি অ্যান্টি-এজিং উপাদান যা শরীরের বয়সের ছাপ পরতে দেয় না ও সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026