নিউজ

বাড়ান হল সময়! ডিজিটাল রেশন কার্ড করার শেষ তারিখটা জেনে নিন!

খাদ্যসাথী প্রকল্পে নতুন রেশন কার্ড তৈরীর কাজ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। গ্রাহকদের দেওয়া হচ্ছে ডিজিটাল কার্ড। তবে এই ডিজিটাল কার্ড তৈরী করতে গিয়ে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে প্রশাসনকে। ডিজিটাল কার্ডগুলো সব ভুলে ভরা, এমনই অভিযোগ গ্রাহকদের। আর কর্তৃপক্ষের এই ভুলের মাশুল দিতে হচ্ছে সাধারণ জনতাকে। তাঁদের অভিযোগ, সরকারি অফিসারদের গাফিলতিতে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।

সরকারের রেশন কার্ড সংশোধনের যে ব্যবস্থা নেওয়া হয়েছে তারও সমালোচনা করেন অনেকে। সারাদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়েও বিকেলবেলা নিরাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে মানুষকে। এর জন্য সরকারি কর্মচারীদের অদক্ষতাকেই দায়ী করছেন সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এর প্রতিবাদে বিক্ষোভও দেখিয়েছেন অনেকে।

ফলে অনেকটা বাধ্য হয়েই এদিন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন কার্ড সংশোধনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা করেন। আজ, বুধবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জেলার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে একথা ঘোষণা করেন তিনি।

৫ ই নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড তৈরী এবং সংশোধনের সময়সীমা বাড়ানো হলো বলে জানান তিনি। ফলে, নিজেদের ডিজিটাল রেশন কার্ড সংশোধনের জন্য গ্রাহকরা আরও ১ মাস সময় হাতে পেলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026