ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : একটি সম্পর্কে তার নারীসঙ্গীর থেকে একজন পুরুষসঙ্গী কি চান? এই নিয়ে নানা মতভেদ আছে! একটি সম্পর্কে, শারীরিক সম্পর্কের চেয়েও বেশি কিছু প্রত্যাশা করে একজন পুরুষ। জেনে নিন এমনই কিছু চাওয়া!
সমর্থনপূর্ণ শ্রদ্ধাঃ প্রতিটা পুরুষই চায় তার সঙ্গীর কাছ থেকে শ্রদ্ধা পেতে। তার আবেগ, সময়, চেষ্টা এমনকি তার কাজকেও আপনার শ্রদ্ধা করা উচিত। কারণ পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই সম্পর্কের উন্নতি সম্ভব। আর তার সমস্ত সঠিক কাজে আপনার সমর্থন সে চায়।
আত্মসম্মানে আঘাত না করাঃ আপনার পুরুষ সঙ্গীর আত্মসম্মানের দিকে খেয়াল রাখুন, কোনোভাবেই সেখানে আঘাত করবেন না। সেটা কিন্তু সম্পর্কের জন্যে খুবই খারাপ হবে।
তার সমস্ত কথা শুনুন, আবেগঘন সম্পর্ক গড়ে তুলুনঃ আপনার পুরুষসঙ্গীর সঙ্গে নিয়মিত কথা বলুন, তাঁর সমস্যাগুলো জানুন। তার কথা গুলো মন দিয়ে শুনুন, তার সমস্যা গুলো সমাধানের পথ বলে দিন। এতে করে আপনাদের সম্পর্ক আরও বেশি মজবুত হবে।
সম্পর্কের নিরাপত্তা দিনঃ শুনতে কিছুটা চমকপ্রদ মনে হলেও সত্যি যে প্রত্যেক পুরুষ তার সম্পর্কে নিরাপত্তা চায়। নারীদের মতো একজন পুরুষও তার সম্পর্কে নিরাপত্তা চায়। তাই তাকে সেই বিশ্বাসটা দিন, যে আপনি তাকে কখনো ছেড়ে যাবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…