নিউজ

কয়েক হাজার মাইল বেগে ধেয়ে আসছে উল্কাপিন্ড, জানুন কী ঘটতে পারে ২৯ এপ্রিল

মহাজাগতিক এই বিশ্বে বিভিন্ন সময়ে নানান ধরণের ঘটনা ঘটতেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তা ঘটে পৃথিবী থেকে বহু দূরে। খুব কমই তা পৃথিবী থেকে অনুধাবন করা যায়। তবে এবার যে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে তা পৃথিবী থেকে খুব দূরে নয়। গবেষকদের বক্তব্য অনুসারে, দ্রুত গতির এক উল্কাপিন্ড ধেয়ে আসছে পৃথিবীর দিকে। যা পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

এই উল্কাপিন্ড পৃথিবীর থেকে ৬৩ লক্ষ কিমি দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করে যাবে। অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দূরত্বের ১৬ গুন দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে উল্কাপিন্ডটি। পৃথিবীর পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় এর গতিবেগ থাকবে ১৯ হাজার ৪৬১ মাইলের আশেপাশে। আগামী ২৯ এপ্রিল এই ঘটনা ঘটবে বলে দাবি গবেষকদের।

পৃথিবী থেকে ৬৩ লক্ষ কিমি দূর দিয়ে উপগ্রহটি পেরিয়ে গেলেও দুশ্চিন্তা কমছে না পৃথিবীবাসীর। কারণ বিজ্ঞানীরা মনে করেন যে, মহাবিশ্বের কোন জোতিষ্ক বা মহাজাগতিক কোন বস্তুকণা পৃথিবীর ৭৫ লক্ষ কিমির মধ্যে প্রবেশ করলে পৃথিবীতে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। যার ফলে আশঙ্কা বাড়ছে বিশ্ববাসীর মনে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে মহাকাশে প্রথম দেখা যাওয়া এই উল্কাপিন্ডটির নাম ৫২৭৬৮। মহাকাশে উল্কাপিন্ডটির ছবি দেখে হতবাক মহাকাশ বিজ্ঞানীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাদের দাবি, এই উল্কাপিন্ডের উপর একটি আস্তরণ দেখা যাচ্ছে। যার ফলে উল্কাপিন্ডটিকে মাস্ক ঢাকা মুখের মতো দেখতে লাগছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026