অফবিট

৭ টি বিখ্যাত রেলওয়ে স্টেশনের বিশেষ খাবার দাবার, জেনে নিন সেগুলো কি কি

শ্রেয়া চ্যাটার্জি : ভারতীয় রেলওয়ে ব্যবস্থা পুরো ভারত টাকে জালের মতো জড়িয়ে রেখেছে। সারা দেশ জুড়ে কিছু না হলেও ৭৩৪৯ টি রেলওয়ে স্টেশন রয়েছে। প্রতিদিন প্রায় কুড়ি হাজার যাত্রী নিত্যদিন ট্রেনে করে যাতায়াত করেন। সারাদিন কাজ থেকে ফেরার পরে অথবা কাজে বেরোনোর আগে সময় না পাওয়ার জন্য যাত্রীরা কিন্তু ক্ষুধার্থ থাকেন, আর তার জন্য রেলওয়ে স্টেশন গুলিতে সাজিয়ে রাখা হয়েছে নানান ধরনের খাবারের দোকান।

১) আলু পুরি, খড়্গপুর – পশ্চিমবঙ্গ : শুরুটা পশ্চিমবঙ্গ কে দিয়েই করা হলো। খড়গপুর স্টেশন এর আলুর তরকারি আর সাথে পুরি বা কচুরি। শালপাতার ঠোঙ্গায় আপনার জন্য সাজানো রয়েছে এই জিভে জল আনা খাবারটি।

২) চিকেন বিরিয়ানি, শোরানুর – কেরালা : কেরালার রেলওয়ে স্টেশন থেকে খুব ভালো চিকেন বিরিয়ানি পাওয়া যায়। তাই আপনি যদি এই জায়গা দিয়ে কখনও যাতায়াত করেন আপনি কিন্তু এখান থেকে চিকেন বিরিয়ানি খেতে ভুলবেন না। এক প্লেট খেলে আশা করা যায় আপনার পেট ভরে যাবে।

৩) লাল চা, গুয়াহাটি – আসাম : ট্রেনে করে যাত্রা করবেন আর চা খাবেন না, তা তো আর হয় না! আসামের গুয়াহাটি রেল স্টেশনে বিখ্যাত লাল চা পাওয়া যায়। স্বাদে গন্ধে অতুলনীয় এই চা। ধোঁয়া ওঠা চা পান করলে আপনার গন্তব্যস্থলে যাওয়ার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যাবে। নিজেকে অনেকটা চাঙ্গা মনে হবে।

৪) চিকেন কাটলেট, হাওড়া জংশন – পশ্চিমবঙ্গ : অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশন এর মধ্যে রয়েছে হাওড়া স্টেশন। এই জংশনে এলে আপনাকে খেতেই হবে বিখ্যাত চিকেন কাটলেট। হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেননি এমন মানুষ কম আছে অন্তত পশ্চিমবঙ্গে। আর বাইরে থেকেও যদি কেউ একবার এসে থাকেন তো আপনাকে একবার হলেও খেতেই হবে এখানকার চিকেন কাটলেট।

৫) প্যাঁড়া, মথুরা – উত্তর প্রদেশ : খাওয়া-দাওয়ার পর একটু মিষ্টি না হলে চলে না। মথুরা স্টেশনে গিয়ে আপনি যদি অনেক খাওয়া-দাওয়ার নাও করেন আপনার কিন্তু এখানের এই বিশেষ মিষ্টি আপনার খেতে ইচ্ছা করবে সেটি হলো এখানকার প্যাঁড়া। নিজে খেয়ে পরিবারের জন্য প্যাক করেও নিয়ে যেতে পারেন।

৬) লস্যি, অমৃতসর -পাঞ্জাব : গরমকাল পড়লেই আমাদের পছন্দের একটা খাবারের তালিকায় রয়েছে লস্যি। অনবদ্য লস্যির স্বাদ আপনি পাবেন পাঞ্জাবের অমৃতসরে। খেলে আপনার শরীর, মন, প্রান একেবারে জুড়িয়ে যাবে।

৭) মাদ্দুর বড়া, মাদ্দুর – কর্ণাটক : মাদ্দুর এ এই বড়াটি বেশ বিখ্যাত, এটি তৈরি করা হয় চালের গুঁড়ো, পেঁয়াজ এবং অন্যান্য মসলা দিয়ে। এটি খেতে বেশ মুচমুচে হয়।

কাজের সূত্রে যদি আপনাকে সারা ভারতবর্ষে ঘুরতে হয় কিংবা আপনার যদি ঘুরে বেড়ানোটা একটা নেশা থাকে তাহলে আপনাকে এই স্টেশনগুলোর ওপর দিয়ে জীবনে কোনো না কোনো দিন একবার অন্তত যেতে হবেই, আর আপনি যদি চান তাহলে এই খাবারগুলোকে কিন্তু একেবারে মিস করবেন না। মনের আনন্দে স্বাদ গ্রহণ করুন। আর নিজের যাত্রা টাকে আরো বেশী আনন্দময় এবং ফুরফুরে করে তুলুন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026