জীবনযাপন

স্ট্রোক থেকে বাঁচতে কি করবেন ও কি করবেন না তা এখনই জেনে নিন-

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর করা একটি সমীক্ষা জানাচ্ছে বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে ১ জনের মৃত্যুর কারণ স্ট্রোক। স্ট্রোক যে শুধুমাত্র মৃত্যুই ডেকে আনে এমনটা নয়, বরং পঙ্গুত্বের জন্যও দায়ী স্ট্রোক। চিকিৎসকদের মতে রক্তচাপ, ডায়াবেটিস ও শরীরচর্চার অভাবে স্ট্রোকের প্রবণতা বাড়ে। কিছু নিয়ম মেনে চললে স্ট্রোকের এই রিস্ক ফ্যাক্টরগুলোকে সহজেই জয় করা যায়। জেনে নিন এমনই কিছু নিয়ম-

১. ওজন বাড়তে দেওয়া চলবে না কিছুতেই। ওজন যত কমবে, অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কাও ততটাই কমবে। তাই ডায়েট মেনে, শরীরচর্চা করে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

২. শরীরচর্চার সময় না পেলে দিনে অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি করুন। পেটের মেদ যাতে না জমে, সে দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কোনো ফিটনেস ট্রেনারের পরামর্শ নিয়ে নিজের শরীরচর্চার রুটিনটা সাজিয়ে নিতে পারেন।

৩. পর্যাপ্ত জল খাওয়া খুবই প্রয়োজন। শরীর অনুযায়ী আপনার কতখানি জল খাওয়া প্রয়োজন, তা জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে। সেই মতো জল খান।

৪. ঘুমের ব্যাঘাত যেনো না ঘটে কোনোভাবেই। ঘুমের ব্যাঘাত ঘটলেই কোলেস্টেরল বাড়বে, মেদও বাড়বে। কাজেই ঘুমের সঙ্গে কোনো আপস নয়।

৫. রোদে বের হলে ছাতা, সানগ্লাস ব্যবহার করুন। সঙ্গে রাখুন জলের বোতল। আচমকা অজ্ঞান হয়ে পড়লে বা মাথা ঝিমঝিমের সঙ্গে শরীরের কোনো অংশ অবশ হয়ে গেলে, চোখে অন্ধকার দেখলে ঝুঁকি নেবেন না। ঘাড়ে-মাথায় জল দিন ও যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026