প্রথম পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব লাদাখের ফিঙ্গার পয়েন্ট থেকে সেনা সরানোর প্রক্রিয়া জারি রেখেছে চিন। ৩০ জুন কর্পস কমান্ডার-স্তরের আলোচনায় ভারত ও চিনের মধ্যে সমঝোতা চুক্তি মেনে সোমবার প্যাংগং অঞ্চলে ৪ টি ফিঙ্গার পয়েন্ট খালি করেছে চিন।
চিনা সেনাবাহিনী ইতোমধ্যে গোগড়া, হট স্প্রিংস এবং গ্যালওয়ান উপত্যকাসহ লাদাখের কয়েকটি বিতর্কিত স্থান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। ভারতের দাবি অনুযায়ী তারা গত এক সপ্তাহে ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে সেনা সরাতে শুরু করেছে। ভারত ৪ থেকে ৮ নং ফিঙ্গার পয়েন্ট অঞ্চল থেকে চিনের সেনা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। গত সোমবার চিনা সেনা পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিতর্কিত এলাকা থেকে ২ কিমি দূরে তাঁবু, যানবাহন ও সেনা ফিরিয়ে নিয়ে গেছে।
দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে এটি ছিল প্রথম পদক্ষেপে। দু’দেশের মধ্যে তৃতীয় লেফটেন্যান্ট জেনারেল-স্তরের বৈঠকের কয়েক দিন পরে মঙ্গলবার আবার বৈঠকটি হওয়ার কথা। এদিকে চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সাথে ওরিয়েন্টেড ডি-এসক্ল্যাশনে মনোনিবেশ করতে রাজি হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে, ভারত ও চিন পূর্ব লাদাখের সেনা পুরোপুরি সরিয়ে ফেলতে ডি-এসক্ল্যাশনের পরবর্তী ধাপের পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার কর্পস কমান্ডার-স্তরের আলোচনার জন্য এই বৈঠকটি করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…