টেক বার্তা

হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কিভাবে ব্যবহার করা যাবে এই নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার্স ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবার থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি। IOS ইউজার দের জন্যে অনেকদিন আগেই এসেছিল এই ফিচার্সটি, এবার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যেও এলো। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে এই সুরক্ষা কবচটি প্রদান যে এটিকে আরও সুরক্ষিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে এ কথা।

হোয়াটসঅ্যাপের তরফে বিবৃতিতে বলা হয়েছে যে, ‘হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করতে এই বছরের প্রথম দিকে iPhone-এর ক্ষেত্রে আমরা Touch ID এবং Face ID ফিচার যুক্ত করা হয়েছিল। আজ অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও একইধরনের সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হলো। এই ব্যবস্থায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাপ আনলক করা যাবে।’

কিভাবে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা-

১. প্রথমে প্লে স্টোরে গিয়ে আপডেট করুন হোয়াটসঅ্যাপ।
২. ডানদিকে উপরে তিন ডটে (…) ক্লিক করে সেটিংসে যান।
৩. অ্যাকাউন্টে ক্লিক করুন।
৪. প্রাইভেসিতে ক্লিক করে স্ক্রল করে নীচে ফিঙ্গারপ্রিন্ট অপশনে যান।
৫. ‘ফিংগারপ্রিন্ট লক’ আনলক করুন, লক আনলক হয়ে গেলে কনফার্ম করে দিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026