নিউজ

দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর, রাজনৈতিক মহলে বিক্ষোভ

বৃহস্পতিবার পাটুলি মোড় থেকে বিজেপির শ্রমিক সংগঠন অভিনন্দন যাত্রার আয়োজন করে যেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সংস্কৃত কলেজের এক ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত NO NRC, NO CAA লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ করায় বিজেপি সমর্থকরা তাকে গালিগালাজ করে, অকথ্য শব্দ ব্যবহার করে ওই ছাত্রীর উদ্দেশ্যে। পরিস্থিতি উত্তপ্ত হলে সাংবাদিকরা ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

তবে এদিন পাটুলি থানায় প্রতিবাদী ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে জানিয়ে দেন তার সঙ্গে যোগাযোগ নেই কোনো রাজনৈতিক দলের, অসমে এনআরসি প্রভাব দেখে সে এনআরসি বিরোধিতা করছে।

আরও পড়ুন : আগামীকালের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য হতে পারে এই ঘোষণা

ঘটনার পরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বইমেলায় যান এবং সেখানে তিনি ওই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ বলেন প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে চোদ্দ পুরুষের ভাগ্য ভালো, অন্য কিছু করেনি বিজেপি সমর্থকরা। এরপরেই দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল সরব হয়ে ওঠে। ঠিক কী অর্থে তিনি অন্য কিছু বলেছেন তা জানতে পাল্টা প্রশ্ন করা হয় রাজ্য সভাপতি কে।

তবে ওই ঘটনায় দিলীপ ঘোষ আরো বলেন অনেক সহ্য করলেও আর সহ্য করা হবে না এবং এনঅারসি বিরোধীদের তিনি প্রশ্ন করেন যে তারা কেন বিজেপি কর্মীদের সামনে আসে খবর হওয়ার জন্য না শহীদ হওয়ার জন্য?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026