কলকাতা: একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে শহরের বুকে। মঙ্গলবার তোপসিয়ার একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে যায়। যা পাশে থাকা বাকি কারখানার সঙ্গে বেশ কিছু ঝুপড়িকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ভশ্বীভুত করে দিয়েছে। আর এবার গতকাল, বুধবার রাতে শহরের একটি অভিজাত হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিটি সেন্টার ২-এর কাছে চিনার পার্কের একটি হোটেলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও কীভাবে এই আগুন লাগে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, রাত দশটা নাগাদ চিনার পার্কে অবস্থিত রাজ হোটেলের তৃতীয় ও চতুর্থ তল হঠাৎ করেই জ্বলে ওঠে। স্থানীয় এলাকার মানুষজন দেখতে পায় আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে হোটেলের বারান্দা থেকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা ওই হোটেলে ছিলেন সেই সব অতিথিরা আতঙ্কিত হয়ে পড়ে। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশি তৎপরতায় তড়িঘড়ি হোটেলে থাকা সমস্ত অতিথিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছাতে পারেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আচমকা এই অগ্নিকান্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…