রাজ্য

বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই ৫০টি ঝুপড়ি, সর্বহারাদের হাহাকার কেষ্টপুরে

হঠাৎ করেই গভীর রাতে বিধ্বংসী আগুনে জ্বলে পুড়ে ছাই ভিআইপি রোড সংলগ্ন কেষ্ট পুরের শতরূপা পল্লীর কমপক্ষে 50 টি ঝুপড়ি। তার সঙ্গেই ভষ্মিভূত হয়েছে ৩১ টি অস্থায়ী দোকান। আগুন নেভাতে উপস্থিত হয়েছে বিশাল দমকল বাহিনী। ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দা সাতজন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে জখম হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল গভীর রাতে দুটো নাগাদ এক শিশুর কান্না শুনে হঠাৎ করেই তারা জেগে ওঠেন। দেখতে পান এটি আসবাবে দোকানে আগুন লেগে গেছে। কয়েকজন ঘটনাস্থলে দৌড়ে যান। মুহুর্তের মধ্যে সেই আগুন আসবাবের দোকান থেকে বস্তির বহু বাড়িতে লেগে যায়। চতুর্দিক পুরো কালো ধোঁয়ায় ঢেকে পরে। মুহুর্তের মধ্যে সিলিন্ডার বিস্ফোরণ হতে শুরু করে।

ঝড়ের বেগে অগ্রসর হতে শুরু করে আগুন। ঘন্টাখানিক দেরিতে দমকলের 15 টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এখানে বেশ কিছু দোকান থাকার কারণে আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। তার পাশাপাশি সেই দোকানে কমবেশি দাহ্য পদার্থ ছিল, এই কারণে আরো তাড়াতাড়ি আগুন ছড়াতে শুরু করে। আগুন নেভানোর জন্য রোবটের সাহায্যে নেওয়া হয়। ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল। অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা এবং দমকলকর্মী মিলিয়ে মোট সাতজন আহত হয়েছেন। একজন স্থানীয় বাসিন্দার অবস্থা বেশ গুরুতর।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি যে এলাকায় খতিয়ে দেখেন কতগুলি দোকান পুড়েছে আর, কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পৌঁছান স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি। তিনি দমকল কর্মীদের তৎপরতায় প্রশংসা করে অগ্নিকাণ্ড সর্বহারাদের পাশে থাকার বার্তা দিলেন। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026