কলকাতা: সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে ভয়াবহ বিধ্বংসী আগুন। সকাল 6 টা 25 মিনিট নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভেতরে দুর্গা প্রতিমা ছিল বলে জানা গিয়েছে, যা পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু।
গোটা মন্ডপ চত্বর জুড়ে 16টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যা আগুনের লেলিহান শিখায় কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সিসিটিভি ক্যামেরাগুলি কার্যত ছাইয়ে পরিণত হয়েছে। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে আজ, বুধবার সকাল 6 টা 25 মিনিট নাগাদ এই ভয়াবহ আগুন লাগে। যদিও কী থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই।
মণ্ডপে আগুন লাগার ঘটনায় সল্টলেক এফডি ব্লকের পুজো উদ্যোক্তারা বলেছেন, ‘দমকল বিভাগ থেকে অনুমতি নেওয়া শুরু করে পুলিশের অনুমতি এমনকি মন্ডপের মধ্যে ফায়ার ডিস্টিঙ্গুইশারের ব্যবস্থাও করা হয়েছিল। একটা পুজো করার জন্য যা যা অনুমতি প্রয়োজন হয়, সেই সমস্ত অনুমতি নেওয়া ছিল।’ কিন্তু তাহলে এই আগুন লাগল কী করে? কোনও গাফিলতি রয়ে গিয়েছিল কি? এই প্রশ্নই এই মুহূর্তে উঠছে।
ঘটনাস্থল ইতিমধ্যেই গিয়েছে ফরেনসিক টিম। মন্ডপ চত্বর এবং আশেপাশের এলাকা ফরেনসিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। যে সমস্ত পদার্থ পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেই নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে যে, কী থেকে এই ভয়াবহ আগুন লেগেছে?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…