চলতি বছরের জানুয়ারি মাসেই শেষ হয়েছে বিগবসের এবারের সিজন। বর্তমানে ফাঁকাই ছিল বিগবসের সেট। গত রবিবার হঠাতই আগুন লেগে যায় বিগ বসের সেটে। খবরটি চারিদিকে ছড়াতে বিশেষ সময় লাগেনি। মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে অবস্থিত সালমান খানের বিগ বসের এই সুবিশাল সেট। আগুন লেগে যাওয়ার পর দমকল থেকে চারটি ইঞ্জিন এসেছিল আগুন নেভাতে।
মুম্বাই পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, সেট পুরোপুরি ফাঁকা থাকায় কেউ আহত কিংবা নিহত হননি। হঠাৎ কিভাবে আগুন লেগে গেল বিগবসের সেটে তা নিয়ে এখনো ধন্দ্বে সকলেই। বিগ বস সেটে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। ‘বিগ বস ১৫’র ফাইনাল হয়ে যাওয়ার পর বন্ধই ছিল সেট। তার মাঝে এমন ঘটনা কি করে ঘটল তাই ভেবে পাচ্ছেন না কেউই।
‘বিগ বস ১৫’এ ট্রফি নিয়ে বাড়ি গিয়েছেন তেজস্বী প্রকাশ। ট্রফির পাশাপাশি ৪০ লক্ষ টাকা পেয়েছেন তিনি। এই সিজনে তেজস্বীকে জোর টক্কর ও প্রতিযোগিতা দিয়েছে কারাণ কুন্দ্রা, প্রতীক সহজপাল, শমিতা শেট্টিরা। চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে, কালার্সের সুপার হিট শো ‘নাগিন’এর নতুন মুখ হতে চলেছে তেজস্বী। উল্লেখ্য, ‘নাগিন’ ধারাবাহিকের ষষ্ঠ সিজন সম্প্রচার হওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…