নিউজ

টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষরা নথিভূক্ত করতে পারবে নাম, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

কলকাতা: টিকা (Vaccine) নেওয়ার জন্য এবার সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা হবে। দেশ জুড়ে গণহারে টিকাকরণ কর্মসূচি গত ১৬ জানুয়ারি (January) থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনক্রমে করোনা (Coronavirus) যোদ্ধারাই আগে করোনা প্রতিরোধী ভ্যাকসিন পাবেন। কেন্দ্রীয় সরকারের (Central Govt) নির্দেশ মতো পশ্চিমবঙ্গেও ষষ্ঠ পর্যায়ে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আপাতত স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে জড়িত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাই টিকা পাচ্ছেন। এরপর পুলিশ, পুর কর্মী এবং সাফাই কর্মীরা টিকা পাবেন বলে জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষ কবে থেকে টিকা পাবেন সে সম্পর্কে এখনো কিছু জানায়নি । রাজ্য অবশ্য এবার সাধারণ মানুষকে টিকা দেওয়ার কথা ভাবছে।

কলকাতার পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি তেমনটাই আভাস দিয়েছেন। রবিবার চেতলায় ‘‌দুয়ারে সরকার’‌ শিবিরে উপস্থিত হয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, টিকা নেওয়ার জন্য এবার সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা হবে।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, সোমবার থেকেই কলকাতায় তার মেয়র্‌স ক্লিনিকে সাধারণ মানুষের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে। আপাতত ৫০ বছরের বেশি বয়সীরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে তিনি জানিয়েছেন, “আজকে নাম লিখিয়ে যদি মনে করেন পরশুই টিকা পেয়ে যাবেন, তাহলে কিন্তু ভুল করবেন!”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026