পলিটিক্স

‘নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন, মুকুলদা এখনো তো বিজেপির বিধায়ক’, শুভেন্দুকে পরামর্শ ফিরহাদের

প্রথমে বিজেপির টিকিটে জয়ের পরে আবার তৃণমূলে ফিরে এসেছিলেন মুকুল রায়। তারপর থেকেই মুকুল রায় রাজনৈতিক অবস্থান নিয়ে চলছে জল্পনা। একদিকে তিনি বিজেপি বিধায়ক। অন্যদিকে আবার তিনি তৃণমূল নেতা। এই একই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ” মুকুল রায় বিজেপি পার্টির মেম্বার। অসুবিধার কি আছে?”

দিন কয়েক পরে সেই একই ব্যাখ্যা করেন তৃণমূলের পরিষদীয় মন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, মুকুল রায় পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এই একই ব্যাখ্যা দিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বললেন, “মুকুল দা তো এখনো বিজেপির বিধায়ক। তাই স্পিকার একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই।” রাজনৈতিক মহলের ধারণা সরাসরি শুভেন্দু অধিকারী কে খোঁচা দিতে এই কথা বলেছেন ফিরহাদ হাকিম।

অন্যদিকে দিলীপ ঘোষ বললেন, “নিয়ম অনুযায়ী বিরোধীদের নাম থেকে পিএসি চেয়ারম্যানের পদ ঠিক করতে হয়। সেখানে নিজের ইচ্ছামত সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার তাই বাকি কমিটির পদে থেকে আমাদের কোনো লাভ নেই।” তারপরেই ফিরহাদ হাকিম এর মন্তব্য, “নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন, মুকুল দা তো এখনো বিজেপির বিধায়ক। বিরোধী দলের ভূমিকা পালন করুন। আমরাতো পিএসি চেয়ারম্যানের পদ বিরোধীদের দিয়েছি।এটাতো স্পিকার ঠিক করেন। রাজ্য সরকার নয়।” যদিও এই একই ইস্যু নিয়ে মঙ্গলবার রাজভবনে গিয়ে ধনকর সাহেবের সঙ্গে বৈঠক করার কথা শুভেন্দু অধিকারীর।

শুক্রবার বিধানসভায় পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায় কে মনোনীত করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পরেই বিজেপি সেখান থেকে ওয়াকআউট করে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, বিধানসভার সদস্য পদ টিকিয়ে রাখতে পারবেন না মুকুল রায়। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বললেন, “মুকুল রায় এখনো বিজেপির বিধায়ক।” কিন্তু বিজেপি এখনও পর্যন্ত সেই ব্যাপারটি মানতে নিমরাজি। স্পিকারের এহেন সিদ্ধান্তের পর মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জলঘোলা রাজ্য রাজনীতিতে। স্পিকারের অবস্থান যদিও নিজের দিকে একদম ঠিক, কারণ বিরোধী বিধায়কদের মধ্যে অভিজ্ঞ এবং বরিষ্ঠ হলেন মুকুল রায়। তাই তাকেই বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করার কথা। কিন্তু স্পিকারের সিদ্ধান্তে রাজনৈতিক রঙ দেখছে বঙ্গ বিজেপি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026