কাশ্মীরে জঙ্গিহানায় ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর জেরে কর্মরত শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। ভূস্বর্গের আপেল বাগানে কর্মরত মোট ১৩১ জন শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কাশ্মীর থেকে ট্রেনে তাদের ফেরার ব্যবস্থা করা হয়েছিল। এদিন সেই শ্রমিকরা রাজ্যে এসে পৌঁছালে স্টেশনে হাজির হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। ফেরত আসা শ্রমিকদের উত্তরবঙ্গ পরিবহন নিগমের বাসে তুলে দিয়ে নিরাপদে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা হয়।
জানা গেছে, বেশিরভাগ শ্রমিকদের বাড়ি মুর্শিদাবাদে। প্রসঙ্গত, কাশ্মীরে জঙ্গিহানায় বাঙালি মৃত্যুর ঘটনায় কেন্দ্র সরকারের প্রতি সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। জঙ্গিহানার সমস্ত দায় তিনি কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…