সারা দেশে বিভিন্ন রুটে ইতিমধ্যেই বন্দে ভারত ট্রেনের ঘোষণা করা হয়েছে। এর পরে, এখন বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল বিভাগ। এখন পর্যন্ত যে বন্দে ভারত ট্রেন চলছিল তাতে শুধু চেয়ার কারের সুবিধা ছিল। কিন্তু এখন যে বন্দে ভারত ট্রেন চালানো হবে, সেখানে স্লিপার বার্থও দেওয়া হবে।
প্রথমত, দিল্লি ও মুম্বইয়ের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল। দিল্লি মুম্বাইয়ের মধ্যে চলা বন্দে ভারত ট্রেনটি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হতে চলেছে। বন্দে ভারত-এর নতুন এসি স্লিপার মডেলটি যোধপুরের কেন্দ্রীয় রক্ষণাবেক্ষণ ডিপোতে তৈরি করা হচ্ছে।
বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে। রেল মন্ত্রক ঘোষণা করেছে যে ২০২৪ সালে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে একটি স্লিপার বন্দে ভারত ট্রেন চালানো হবে। স্লিপার বন্দে ভারত একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন হবে।
জানা যাচ্ছে এই ট্রেনটির যাত্রা যোধপুর থেকে শুরু হবে। ট্রেনটি দেশের রাজধানী নয়াদিল্লি থেকে মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাল পর্যন্ত যাবে। কয়েকটি স্টেশনের মধ্যে ডাবিংয়ের কাজ এখনও বাকি রয়েছে, যা ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে। এমতাবস্থায় মার্চ মাসেই এই ট্রেন চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…