নিউজ

পুলওমায়া হামলায় গ্রফতারি, NIA-র হেফাজতে আত্মঘাতী জঙ্গি

শুক্রবার পুলওয়ামা হামলা কাণ্ডের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) বা জাতীয় তদন্তকারী সংস্থা।পুলওয়ামা জেলার কাকাপোরার মহকুমার অন্তর্গত হাজিবাল অঞ্চলের বাসিন্দা শাকির বশির মাগ্রে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর ওভার-গ্রাউন্ড ওয়ার্কার(ওজিডব্লিউ) হিসেবে কাজ করত। ধৃতকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে আদালত। হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল ছাড়াও ওই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকা যারা নিরাপত্তাবাহিনীর গুলিতে যারা নিহত হয়েছে তারা হল দক্ষিণ কাশ্মীরের জইশের ডিভিসনাল কমান্ডার মুদাসির আহমেদ খান, পাক জঙ্গি মহম্মদ উমর ফারুখ ও আইইডি বিশেষজ্ঞ কমরান, গাড়ির মালিক সজ্জাদ আহমেদ ভট্ট, জইশের কাশ্মীর কমান্ডার কারি ইয়াসির।

ফার্নিচার ব্যবসায়ী শাকিরের দোকান লেথপোরা সেতুর কাছে। উমরের নির্দেশে সে ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে জম্মু-কাশ্মীর সড়ক দিয়ে যাতায়াত করা সিআরপিএফ-এর কনভয়ের  ওপর নজর রেখে সেই তথ্য সে আদিল ও উমরকে দিত। আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে সে আশ্রয় দেয়, তার সমস্ত ধরনের প্রয়োজন মেটায় এমন অভিযোগ তার বিরুদ্ধে।

আরও পড়ুন : জিডিপিতে বড় পতন, বৃদ্ধির হার কমে দাঁড়াল ৪.৭ শতাংশে

শাকির স্বীকার করেছে, পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিদের সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, নগদ ও বিস্ফোরকের আদান-প্রদান করেছে অনেকবার। ২০১৮ সালের শেষ থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সে আদিল ও উমর ফারুখকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে এবং তাদের ইমপ্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস (আইইডি) তৈরি করতেও সাহায্য করেছিল। হামলায় ব্যবহৃত গাড়ি মারুতি ইকোর কথা বিস্ফোরণে যে ব্যবহার করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রো-গ্লিসারিন, ও আরডিএক্স সেকথা জেরায় স্বীকার করছে শাকিব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026