বিনোদন

Iman Chakraborty: বিয়ের পর প্রথম জন্মদিন! মধ্যরাতে নীলাঞ্জনের থেকে সারপ্রাইজ পেলেম গায়িকা ইমন

জাতীয় পুরষ্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী ! যার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত, মৌলিক গীতি, লোক সঙ্গীত শোনার জন্য হাজার হাজার শ্রোতা অপেক্ষা করে থাকেন। এই মুহূর্তে টলিউডের গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই আছে ইমন চক্রবর্তীর নাম। রবিঠাকুরের গান হোক কিংবা লোকগীতি গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইমন। একইসঙ্গে আধুনিক গানের সাথে এখন কীর্তন গান ও শুরু করেছেন। প্রতিদিন নিজের গান নিয়ে নানান ভাবে এক্সপেরিমেন্ট করছেন। আর তাঁর গান ও পছন্দ করেছেন দর্শক।

এবছর শুরুতেই প্রেমিক নীলাঞ্জনের সঙ্গে পরিবারের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর ইমনের যত্ন নেওয়ার পাশাপাশি যোগ ব্যয়াম আর ডায়েটের খেয়াল রাখেন ইমন। আর বিয়ের পর এটাই ইমনের প্রথম জন্মদিন। স্বভাবতই স্ত্রীর জন্মদিন স্পেশ্যাল আর অন্যরকম করার জন্য কোনও সুযোগ ছাড়লেন না নীলাঞ্জন। রবিবার রাত ১২ টার সময় শুরু হয় জন্মদিনের সেলিব্রেশন। এই দিন ভালোবাসায় ভরিয়ে দিলেন স্ত্রীকে। আর যা দেখে বাক্যহারা হলেন গায়িকাও।

রবিবার মধ্যরাতেই প্রথমেই সারপ্রাইজ দিলেন নীলাঞ্জনের কাছ থেকে। নিজের ইনস্টা প্রোফাইলে গায়িকা কেক কাটার একটি ছবি শেয়ার করেছেন তিনি। আর শেয়ার করা ছ যেখানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে বেলুন ও রকমারি ঝালর দিয়ে সাজানো হয়েছে ঘর। আর সেখানে দাঁড়িয়েই কেক কাটছেন গায়িকা। তাও একটা নয়, তিন-তিনটে। পরনে অবশ্য শাড়ির বদলে ছিল রাতের পোশাক। রাত ১২টায় কেক কাটা পুরোটাই সারপ্রাইজ ছিল তাঁর কাছে। এই দিন সঙ্গীত শিল্পী ও স্বামী নীলাঞ্জন ঘোষ আর বন্ধুরা ছিলেন সারপ্রাইজ় বার্থ ডে সেলিব্রেশনের প্ল্যানের নেপথ্যে।

কেক কাটার ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘মধ্যরাতের জন্মদিন উৎযাপন…. আমাকে সবসময় এত স্পেশ্যাল ফিল করানোর জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।’ আজ ৩১ বছর পূর্ণ করলেন গায়িকা। এই দিন টলিউডের সেলেবরা একে একে গায়িয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। নিমেষে ভাইরাল হয় এই সারপ্রাইজ পোস্ট।

ভারতবার্তার টিমের পক্ষ থেকে ইমনের জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026